নেতানিয়াহুর ফোনে শান্তি আলোচনা বন্ধ হয়ে গেছে: আরাগচি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের শান্তি আলোচনা চলাকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর কাছে একটি ফোন আসে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেই ফোনকলের পর পুরো পরিস্থিতি বদলে যায় বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, বৈঠকের সময় ভ্যান্সের কাছে আসা নেতানিয়াহুর ফোনকল আলোচনার মনোযোগ যুক্তরাষ্ট্র ও ইরানের বিষয় থেকে সরিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে নিয়ে যায়। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে এমন কিছু লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে, যা তারা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে পারেনি।

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধের অবসানের পথ খুঁজতে গত শনিবার ইসলামাবাদে বৈঠকে বসে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। টানা ২১ ঘণ্টা আলোচনা চললেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আলোচনা ব্যর্থ হওয়ার কথা জানিয়ে ইসলামাবাদ ত্যাগ করেন ভ্যান্স।

রোববার ইসলামাবাদ ছাড়ার কয়েক ঘণ্টা পর এক্সে পোস্ট দিয়ে এই অভিযোগ তোলেন আরাগচি। তিনি বলেন, জাতির স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান সব সময় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রেখেছে।

শান্তি আলোচনা চলাকালে নেতানিয়াহু ফোন করেছিলেন কি না, সে বিষয়ে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ইসলামাবাদের এই বৈঠক ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত মঙ্গলবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে