নির্বাচনে বড় জনগোষ্ঠীর প্রতীক নেই, ভোট বর্জনই প্রতিবাদ: জাবি অধ্যাপক নাসরীন সুলতানা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক নাসরীন সুলতানা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ‘মেটিকুলাস ডিজাইনের নির্বাচন’ আখ্যা দিয়ে এতে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনে দেশের একটি বড় জনগোষ্ঠীর কোনো প্রতীক নেই এবং প্রবাসী ব্যালট ব্যবস্থায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এসব কারণে ভোট বর্জনই একমাত্র প্রতিবাদ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (১৯ জানুয়ারি) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্ট এবং সংশ্লিষ্ট মন্তব্যের ঘরে তিনি বর্তমান নির্বাচন প্রক্রিয়া নিয়ে কড়া সমালোচনা করেন।

ফেসবুক পোস্টে অধ্যাপক নাসরীন সুলতানা লেখেন, “প্রথম কথা, এই মেটিকুলাস ডিজাইনের নির্বাচন আমি দেখতেও কেন্দ্রে যেতাম না। দ্বিতীয়ত, ভুল করে যদি বুথ পর্যন্ত যেতাম, তবে অবশ্যই ‘না’-তে একটি সিল দিয়ে আসতাম। যারা মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করেছে, দেশের অর্থনীতি ও উন্নয়ন নষ্ট করেছে, রাস্তায় গণপিটুনি দিয়ে মানুষ মারার বৈধতা দিয়েছে—তাদের প্রতি ‘না’ বলুন। অতএব, প্রথমত ‘নো’ ভোট, দ্বিতীয়ত ‘না’ ভোট। আপনারটা মনেমনে ঠিক করুন। লোকজনকে বলার দরকার নেই।”

মন্তব্যের ঘরে তিনি আরও লেখেন, বর্তমান সরকার দেশের ইতিহাসে অযোগ্যতম সরকার, যারা নিরপেক্ষতা প্রদর্শনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তার ভাষায়, দেশের একটি বড় জনগোষ্ঠীর প্রতীক এই নির্বাচনে অনুপস্থিত এবং প্রবাসী ব্যালট ব্যবস্থায় পরিকল্পিত কারসাজি করা হয়েছে।

এই পরিস্থিতিতে ভোটে অংশ না নেওয়াই একমাত্র কার্যকর প্রতিবাদ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে