নির্ধারিত সময়ের আগেই ইসিকে ব্যালট পেপার সরবরাহ করল কেপিএম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপার জন্য নির্ধারিত সময়ের আগেই নির্বাচন কমিশনকে (ইসি) ৯১৪ মেট্রিক টন কাগজ সরবরাহ করেছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম)।

সরবরাহ করা কাগজের মধ্যে রয়েছে সবুজ, গোলাপি, এজুরলেইডসহ বিভিন্ন রঙের কাগজ এবং বাদামি সালফেট রঙের কাগজ, যা ব্যালট পেপার তৈরিতে ব্যবহার করা হবে।

রোববার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, নির্বাচন কমিশনের চাহিদাপত্র অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই কাগজ সরবরাহ সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, কাগজ সরবরাহের শেষ সময় ছিল আগামী ১৫ জানুয়ারি। তবে নির্ধারিত সময়ের চারদিন আগেই, অর্থাৎ ১১ জানুয়ারির মধ্যে পর্যায়ক্রমে বাংলাদেশ স্টেশনারি অফিসের (বিএসও) কাছে কাগজ হস্তান্তর করা হয়।

এমডি আরও জানান, সরবরাহকৃত কাগজের বর্তমান বাজারমূল্য ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭৮১ টাকা। নির্বাচন কমিশন বিএসও’র মাধ্যমেই এসব কাগজ সংগ্রহ করে থাকে।

এর আগে কাপ্তাই লেকের পানি দ্রুত কমে যাওয়ায় কাগজ উৎপাদন নিয়ে শঙ্কার মুখে পড়ে কেপিএম। পানির সংকটের কারণে একপর্যায়ে চারদিন উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে হয়। পরে বিকল্প পানির লাইন স্থাপনের মাধ্যমে পুনরায় উৎপাদন শুরু করা সম্ভব হয়।

মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, ২০২৫–২০২৬ অর্থবছরে কেপিএমে সাড়ে তিন হাজার মেট্রিক টন কাগজ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনের পাশাপাশি বিএসও’র মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ মোট ১১টি প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে আরও প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হবে।

উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড একটি রাষ্ট্রায়ত্ত কাগজ ও মণ্ড উৎপাদনকারী প্রতিষ্ঠান। ১৯৫০-এর দশকে প্রতিষ্ঠিত এই শিল্পপ্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর অধীনে পরিচালিত হচ্ছে এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাগজ কলগুলোর অন্যতম হিসেবে পরিচিত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু