শুক্রবার (১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় তাদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধ কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। অবরোধের নিয়ম বজায় রাখতে ৪৫টি বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বা তাদের নিজ নিজ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিনে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী হামলা চালায়। টানা ৩৯ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও ১৩ এপ্রিল হরমুজ প্রণালি ঘিরে ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।
বর্তমানে এই অবরোধের কারণে ইরানের জলসীমায় কোনো জাহাজের প্রবেশ বা সেখান থেকে বের হওয়া কার্যত বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি চললেও ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকবে।