নতুন রূপে চমক দিতে আসছেন শ্রদ্ধা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর আবারও ভিন্নধর্মী এক চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নতুন সিনেমা ‘এথা’র ঝলক, যেখানে মহারাষ্ট্রের কিংবদন্তি লোকশিল্পী বীঠাবাঈ নারায়ণগাওংকরের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঝলক প্রকাশের পর থেকেই শ্রদ্ধার অভিনয়, সাজসজ্জা এবং চরিত্রে নিজেকে উপস্থাপনের প্রচেষ্টা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এতদিন মূলত রোমান্টিক ও বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রে দর্শকদের মন জয় করলেও ‘এথা’য় একেবারে ভিন্ন রূপে দেখা যাবে তাঁকে। সংগ্রামী এক শিল্পীর জীবন, শিল্পচর্চা, সামাজিক প্রতিবন্ধকতা এবং প্রতিষ্ঠা পাওয়ার লড়াইকে ঘিরেই নির্মিত হয়েছে ছবিটি। প্রকাশিত ঝলকে বীঠাবাঈয়ের জীবনের বিভিন্ন আবেগঘন মুহূর্ত ফুটে উঠেছে, যেখানে শ্রদ্ধাকে দেখা গেছে নতুন এক অবয়বে।

লক্ষ্মণ উতেকার পরিচালিত এই জীবনীভিত্তিক চলচ্চিত্র কেবল একজন শিল্পীর জীবনকাহিনি নয়; এটি শিল্পের প্রতি দায়বদ্ধতা, আত্মত্যাগ এবং স্বপ্নপূরণের অনুপ্রেরণার গল্পও তুলে ধরবে। নির্মাতাদের ভাষ্য, বীঠাবাঈ নারায়ণগাওংকরের জীবনের অনেক অজানা অধ্যায়ও এই সিনেমায় স্থান পেয়েছে।

‘এথা’র ঝলক প্রথম প্রদর্শিত হয় সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ককটেল ২’ ছবির প্রদর্শনীর সময়। এরপর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেরই মত, এটি হতে পারে শ্রদ্ধা কাপুরের অভিনয়জীবনের অন্যতম কঠিন ও চ্যালেঞ্জিং চরিত্র। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন রণদীপ হুডা। নতুন এই জুটিকে ঘিরেও দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

জানা গেছে, শুটিং চলাকালে একটি দৃশ্য ধারণের সময় আহত হলেও কাজ বন্ধ না করে শুটিং শেষ করেন শ্রদ্ধা। চরিত্রটি বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে দীর্ঘ সময় ধরে নিজেকে প্রস্তুত করেছেন তিনি।

এর আগে শ্রদ্ধা অভিনীত ‘স্ত্রী ২’ বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। সেই ধারাবাহিকতায় ‘এথা’ নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক। আগামী ২৮ আগস্ট ছবিটি মুক্তির পর বীঠাবাঈয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুর কতটা দর্শক হৃদয় জয় করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: বলিউড লাইফ 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি