অবৈধ মজুতবিরোধী অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
সারা দেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। জ্বালানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অভিযান পরিচালিত হয়।

উদ্ধার করা জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সর্বাধিক, ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। এছাড়া, অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার এবং পেট্রল ৭০ হাজার ৫৪ লিটার জব্দ করা হয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানায়, অবৈধ মজুত, পাচার এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে দেশব্যাপী এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিভাগ আরও জানায়, বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর অনুরোধে লংমার্চ স্থগিত করল পাকিস্তান জামায়াত সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন সদ্য. আ. লীগের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ সদ্য. ট্রাম্প-মেলানিয়ার অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক-জুবাইদা সদ্য. কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর গ্রেপ্তার সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. চলন্ত অবস্থায় খুলে যায় মেট্রোরেলের দরজা, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল