অধ্যাপক ড. নাহরিনের প্রাণনাশের হুমকিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জানুয়ারি বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে একটি বিশেষ দলের পরিচয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বাসার নিরাপত্তা প্রহরীর কাছে একটি বেনামী চিঠি দেওয়া হয়। চিঠিতে ধর্ম ও দল নিয়ে কথা বললে ‘অন্যান্যদের দায় আপনাকেই নিতে হবে’—এমন হুমকি দেওয়া হয়। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মনে করে, এটি একটি স্পষ্ট প্রাণনাশের হুমকি এবং বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন, মুক্তিযুদ্ধের চেতনা, যৌন-সংখ্যালঘুদের অধিকারসহ নানা মানবাধিকার ইস্যুতে গণমাধ্যমে মত প্রকাশ করে আসছেন। এসব বিষয়ে মত প্রকাশের কারণেই তাকে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও হুমকির মুখে ফেলা হচ্ছে বলে তারা মনে করেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হেনস্তার ঘটনা একটি ধারাবাহিক প্রবণতায় পরিণত হয়েছে, যা গণতান্ত্রিক ও সাংবিধানিক চেতনার পরিপন্থী। গত বছর অধ্যাপক ড. নাহিদন ইসলাম খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ৫০০ ধারায় মামলা দায়েরের ঘটনাও মতপ্রকাশের স্বাধীনতা হরণের উদাহরণ বলে দাবি করেন তারা।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, হুমকিমূলক ইমেইল এবং আক্রমণাত্মক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে