অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্তগুলো হতো কেবিনেটের বাইরে: এম সাখাওয়াত হোসেন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ও বড় সিদ্ধান্তগুলো উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক সভায় নয়, বরং পরিষদের বাইরে নির্ধারিত হতো বলে অভিযোগ তুলেছেন সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রমের বিভিন্ন অজানা দিক তুলে ধরেন।

উপদেষ্টা পরিষদের সদস্য হয়েও নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি অবগত ছিলেন না বলেও সাক্ষাৎকারে জানান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক নির্বাচন কমিশনার।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা থাকলেও নির্বাচন পদ্ধতি বা রাজনৈতিক পরিবর্তন নিয়ে সরকারের কেউ আমার কোনো পরামর্শ চায়নি। আমি তাদের কনসালট্যান্ট ছিলাম না।'

সাক্ষাৎকারে সরকারের ভেতরে একটি ‘কিচেন ক্যাবিনেট’ বা প্রভাবশালী ছোট একটি মহলের অস্তিত্বের ইঙ্গিত দেন তিনি।

তার জানান, ২৭ সদস্যের উপদেষ্টা পরিষদে আলোচনার আগেই বড় সিদ্ধান্তগুলো বাইরে নির্ধারিত হয়ে যেত। নির্বাচন পেছানোর বিষয়ে তার সামনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না এলেও একটি পক্ষ সময়ক্ষেপণ করতে চেয়েছিল বলে শুনেছেন বলে জানান তিনি। তবে ১৮ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়াকে তিনি ইতিবাচক হিসেবেই দেখেন।

২০২৪ সালে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পতনের পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর পুলিশের ব্যবহৃত ‘৭.৬২ বোর’ রাইফেল এবং এর ব্যবহার নিয়ে আলোচনায় আসেন সাখাওয়াত হোসেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পুলিশের এই মারাত্মক মারণাস্ত্র সাধারণ মানুষের হাতে কীভাবে গেল, তা নিয়ে আমি তদন্ত করতে চেয়েছিলাম। ভিডিওতে দেখেছি লুঙ্গি ও গেঞ্জি পরা ব্যক্তিদের হাতে পুলিশের রাইফেল। এমনকি হেলিকপ্টারে থাকা স্নাইপারদের অনেকের শারীরিক গঠন ও চেহারা আমাদের দেশের মানুষের মতো ছিল না।’

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, 'এসব অস্ত্র ও স্নাইপার ‘বহিরাগত’ হতে পারে। তবে এ বিষয়ে তদন্তের উদ্যোগ নেওয়ার আগেই মাত্র এক সপ্তাহের মাথায় আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে শ্রম ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়।'

সাখাওয়াত হোসেন আরও জানান, দায়িত্ব নেওয়ার সাত-আট দিনের মাথায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন। এ বিষয়ে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বলেছিলেন, ‘আমার পক্ষে থাকা সম্ভব না, থাকলে আপনিও বিব্রত হবেন।’

তবে প্রধান উপদেষ্টার অনুরোধ ও আশ্বাসে শেষ পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকেন।

উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সাখাওয়াত হোসেন ২০২৪ সালের আগস্টে গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্য ছিলেন। বর্তমানে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর তিনি তার অভিজ্ঞতার এসব বিষয় জনসমক্ষে তুলে ধরলেন।

সূত্র: চ্যানেল ওয়ানে প্রদত্ত সাক্ষাৎকার

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু