অস্ট্রেলিয়া থেকে ১১ ভারতীয়কে বহিষ্কার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ফৌজদারি অপরাধ, মাদক, জালিয়াতি, ভিসা লঙ্ঘন ও অসহযোগিতার অভিযোগে ১১ জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। বহিষ্কৃতদের মধ্যে ১০ জন পাঞ্জাবের এবং একজন হায়দ্রাবাদের বাসিন্দা। তাদের নাউরু এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ভারতে পাঠানো হয়, যা বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অস্ট্রেলিয়া টুডে সূত্রে জানা গেছে, বহিষ্কারের আগে অধিকাংশকে দেশটির বিভিন্ন অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছিল। তাদের পশ্চিম অস্ট্রেলিয়ার ইয়োঙ্গা হিল, ভিক্টোরিয়ার মেলবোর্ন এবং নিউ সাউথ ওয়েলসের ভিলাউড আটক কেন্দ্রে রাখা হয়। ১১ জনের মধ্যে মাত্র দুজনের বৈধ পাসপোর্ট ছিল। বাকি নয়জনকে অস্ট্রেলিয়ায় ভারতীয় কূটনৈতিক মিশনের জারি করা জরুরি সনদের মাধ্যমে দেশে পাঠানো হয়।

আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ‘অবাধ্য ও বিশৃঙ্খল’ হিসেবে বিবেচনা করায় বাণিজ্যিক ফ্লাইটে তাদের পাঠানো ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এজন্য বিশেষ চার্টার ফ্লাইট ব্যবহার করা হয়, যেখানে অতিরিক্ত নিরাপত্তা কর্মকর্তা, চিকিৎসাকর্মী ও এসকর্ট রাখা হয়েছিল। কর্তৃপক্ষ জানায়, নির্বাসন প্রক্রিয়ায় কিছু ব্যক্তি বাধা দিয়েছিলেন এবং কনস্যুলার সহায়তাও নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

বহিষ্কৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। যশবন্ত সিংয়ের বিরুদ্ধে অস্ত্র ও মাদক-সংক্রান্ত সরঞ্জাম রাখা, চুরি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং সম্পত্তির ক্ষতির অভিযোগ রয়েছে। আংরেজ সিংয়ের বিরুদ্ধে জালিয়াতি, মাদক অপরাধ ও অনধিকার প্রবেশের অভিযোগ আছে। জগজিৎ সিং সিধুর বিরুদ্ধে চুরি, যানবাহন চুরি ও জাল নথি ব্যবহারের অভিযোগ রয়েছে। রঞ্জিত সিংয়ের বিরুদ্ধে মাদক রাখা ও জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এছাড়া সতিন্দরজিৎ সিং শেরগিলের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার আদেশ ভঙ্গ ও হামলার অভিযোগ রয়েছে। জসপ্রীত সিংয়ের বিরুদ্ধে একাধিক বিচারাধীন অভিযোগ রয়েছে, যার মধ্যে চুরি, মাদক রাখা ও সহিংসতা অন্তর্ভুক্ত। হরপ্রীত সিংয়ের বিরুদ্ধে পুলিশ আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন ও শিশু-সম্পর্কিত যৌন অপরাধের অভিযোগ রয়েছে।

ভিলাউডে আটক হরপ্রীত সিং সিধুর বিরুদ্ধে মাদক রাখা, জালিয়াতি ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে। কানওয়ালজিৎ সিংয়ের বিরুদ্ধে মাদক রাখা, চুরি, যানবাহন চুরি ও ছুরি বহনের অভিযোগ রয়েছে। শ্রুতি শর্মাকে অভিবাসন আইন লঙ্ঘনের কারণে বহিষ্কার করা হয় এবং আবদুল্লাহ সালেহ বাহাতাবের বিরুদ্ধে শারীরিক ক্ষতির হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, এই বহিষ্কার কার্যক্রম ভিসা নিয়ম লঙ্ঘনকারী ও অপরাধে জড়িত বিদেশি নাগরিকদের প্রতি অস্ট্রেলিয়ার কঠোর অবস্থানের প্রতিফলন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে