‘অস্ত্রোপচারের সময় হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন এবং প্রচুর রক্তক্ষরণ হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান।

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢামেক এখনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও তিনি জানান, ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার ভাষায়, হাসপাতালে আনার পর রোগীর ‘সাইন অফ লাইফ’ ছিল এবং অপারেশনের সময় এনেসথেশিয়া বিশেষজ্ঞরা জানান, তার নিজস্ব শ্বাসপ্রশ্বাসের প্রচেষ্টা দেখা গেছে। তিনি বলেন, রোগী এখনো বেঁচে আছেন, তবে আশার কথা বলার মতো পরিস্থিতি নয়।

ডা. জাহিদ আরও জানান, অস্ত্রোপচারের সময় দুইবার হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে যায় এবং নাক–মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়। পরিবারের সিদ্ধান্তে উন্নত আইসিইউ সুবিধার কথা বিবেচনায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, গুলি ওসমান হাদির ডান দিক দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। গুলির কিছু অংশ মস্তিষ্কে থেকে গেছে। সিটিস্ক্যানেও ছোট ছোট প্রিলেট–জাতীয় ধাতব অংশের অস্তিত্ব দেখা যায়। অস্ত্রোপচারে একটি অংশ বের করা গেলেও আরও কয়েকটি ব্রেনের ভেতরে রয়েছে। গুলিবিদ্ধ স্থানে চাপ বেড়ে রক্তক্ষরণ হওয়ায় প্রেসার কমানো ও রক্তক্ষরণ বন্ধে অস্ত্রোপচার করা হয়। পরে তাকে এভারকেয়ারে স্থানান্তর করা হয়।

এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করছে। থানা পুলিশ ও ডিবি একযোগে অভিযান চালাচ্ছে। ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা ৯৯৯–এ যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু