অসুস্থ প্রবাসীকে হাসপাতালে দেখতে মদিনার জামাত মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
সামাজিক ও মানবিক কার্যক্রম এবং মানুষকে আত্মশুদ্ধিমূলক পরিবর্তনের মাধ্যমে আল্লাহমুখী করার উদ্দেশ্যকে সামনে রেখে মালদ্বীপে রাজধানী মালের এডিকে (ADK) হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. ইউসুফ মাহমুদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে হাসপাতালে যান মদিনার জামাত মালদ্বীপ শাখার একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মদিনার জামাত মালদ্বীপ শাখার শুভাকাঙ্ক্ষী মাওলানা মো. নজরুল ইসলাম, মদিনার জামাতের খাদেম মো. ইসমাইল হোসেন এবং আহ্বায়ক প্রবাসী সাংবাদিক মো. আল আমিন। তারা হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এ সময় তারা ইউসুফ মাহমুদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে তার চিকিৎসা ও সহায়তায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার কুসুমপুর গ্রামের বাসিন্দা ইউসুফ মাহমুদ জীবিকার তাগিদে প্রায় সাত বছর আগে মালদ্বীপে যান। সম্প্রতি কর্মস্থলে দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিলে তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি মাথায় ২৪টি সেলাইসহ রাজধানী মালের এডিকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

প্রবাসে বাংলাদেশিদের কল্যাণ ও সুরক্ষায় এবং ধর্মীয় মূল্যবোধ প্রচারে মদিনার জামাত মালদ্বীপ শাখার এই মানবিক উদ্যোগ প্রবাসী কমিউনিটিতে প্রশংসিত হয়েছে। প্রতিনিধি দল ইউসুফ মাহমুদের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবার, স্বজন এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় তারা মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সকল অসুস্থ প্রবাসীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি