আইএসপিআর জানিয়েছে, অভিযান চলাকালীন তীব্র গোলাগুলিতে ভারত সমর্থিত ফিতনা-আল-খারিজির ২২ সন্ত্রাসী নিহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘কাপুরুষতা এবং জীবিত ধরা পড়ার ভয়ে খারিজিরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ফলে, ১০ বছর বয়সী এক নিষ্পাপ শিশুও শহীদ হয়েছে।’
সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আরো জানায়, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে, যারা ওই এলাকায় অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।
সূত্র: ডন