পাকিস্তানের অনুরোধে ইরানের দুই শীর্ষ নেতাকে হিটলিস্ট থেকে সরাল ইসরায়েল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইসরায়েলের হত্যার তালিকা থেকে সাময়িকভাবে বাদ পড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং সংসদ স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিষয়টি নিয়ে রয়টার্সকে জানিয়েছে একটি পাকিস্তানি সূত্র।

সূত্রটি বলেছে, 'ইসরায়েলের কাছে তাদের অবস্থানের তথ্য ছিল এবং তারা এই দুইজনকে হত্যা করতে চেয়েছিল। আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি, যদি এই দুইজনকেও মেরে ফেলা হয়, তাহলে কথা বলার কেউ থাকবে না। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তাদের পরিকল্পনা স্থগিত করতে বলেছে।'

ওয়াল স্ট্রিট জার্নালও আগে জানিয়েছিল, শান্তি আলোচনার সম্ভাবনা যাচাইয়ের উদ্দেশ্যে দুই ইরানি কর্মকর্তাকে সাময়িকভাবে হত্যার তালিকা থেকে সরানো হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে, এ সুরক্ষা চার থেকে পাঁচ দিনের জন্য প্রযোজ্য। তবে পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকা প্রতিবেদনে উল্লেখ ছিল না।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধ রোধে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে পাকিস্তান, মিশর ও তুরস্ক। যোগাযোগের পথ বন্ধ থাকা সত্ত্বেও ইসলামাবাদ সরাসরি তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। সম্ভাব্য শান্তি আলোচনার ক্ষেত্রে ইসলামাবাদ স্থান হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, পাকিস্তানের মাধ্যমে তেহরান ট্রাম্প প্রশাসনের ১৫ দফার প্রস্তাব পর্যালোচনা করছে।

ইসরায়েলি মন্ত্রিসভার সূত্র জানিয়েছে, প্রস্তাবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত কমানো, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন বন্ধের কথা উল্লেখ আছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে