ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় গ্রেপ্তার ১

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকালে বিষয়টি মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে জানায়।

গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনকে বর্তমানে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়েছে। একই দিন ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ফেডারেল তদন্ত ব্যুরোর সঙ্গে এবং মিয়ামি কনস্যুলেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় তদন্তকারী পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, শিক্ষার্থী, নিখোঁজ শিক্ষার্থীদের বন্ধু এবং তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নামের দুই বাংলাদেশি শিক্ষার্থী। স্থানীয় পুলিশ জানিয়েছে, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান নীতি বিষয়ে ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমনকে শেষবার ১৬ এপ্রিল রাত ৯টার দিকে টাম্পায় তার বাসভবনে দেখা যায়।

অন্যদিকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডক্টরাল শিক্ষার্থী নাহিদা বৃষ্টিকে শেষবার একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়।

তদন্তের অংশ হিসেবে পুলিশ যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। তবে এখন পর্যন্ত তাদের বিষয়ে দেশত্যাগ, বহিষ্কার বা কোনো সহিংসতা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, জামিল লিমন জামালপুর জেলার এবং তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। নাহিদা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারা ২০২৪ সালে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে