ফতুল্লায় আলোচিত ইভন হত্যাকাণ্ডে ইভনের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত ইভন হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চানমারী এলাকার রেললাইনের পাশের ঝোপ থেকে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ইভন হত্যা মামলার তদন্তকারী ইনস্পেক্টর আনোয়ার হোসেন ও তাকে এই অভিযানে বিশেষ সহযোগিতা করেন ফতুল্লা থানার উপ-পরিদর্শক ( এসআই) শামিম হোসেন। এই মামলায় পুর্বে আটককৃত শফিকুলের দেওয়া তথ্য অনুযায়ী এই অভিযানে নামে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আমজাদ হোসেন রাজু (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত আমজাদ হোসেন রাজুর বাড়ি সোনারগাঁও উপজেলার আলগীরচর গ্রামে। তিনি মৃত শাহাবুদ্দিন ও রানী বেগমের ছেলে। বর্তমানে তিনি পশ্চিম মাসদাইর এলাকায় আলী নুর ফকিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম (ওসি) জানায় , দীর্ঘ অনুসন্ধানের পর এই মামলায় পুর্বে আটককৃত আসামি শফিকুলের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি ইভন হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে হওয়া গেছে।

এদিকে স্থানীয়রা আশা করছেন, এ ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে