ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা এখন কথা বলেনা : রাজীব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা এখন কথা বলে না। যারা অন্যায় লুটপাট করেছে তাদের বিরুদ্ধে তারা কথা বলে না। তারা কথা বলে শুধু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। কারণ বাংলাদেশের মানুষের যে সমর্থন রয়েছে বিএনপির প্রতি সেটা তারা মেনে নিতে পারছে না।

মঙ্গলবার (১৭ জুন) নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি সবসময় বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়েছে। মানুষ সবচেয়ে বেশি আস্থা রাখে জাতীয়তাবাদী দলের উপর। এজন্য বিএনপি সবসময় একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের কথা বলে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের আমলে তারা নির্বাচন চায়নি। দুঃখের সাথে বলতে হয় এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও অনেক রাজনৈতিক দল নির্বাচন চায় না। কারণ বাংলাদেশের মানুষের উপর তাদের আস্থা নাই। বিএনপি মানুষের মতামতের উপর শ্রদ্ধাশীল বলেই বারবার নির্বাচনের কথা বলে।

বড় দলে প্রতিযোগী থাকবে এটাই স্বাভাবিক। আমাদের দলে উদার গণতন্ত্রের চর্চা রয়েছে। আমাদের দলের ওয়ার্ডের নেতা শীর্ষ নেতাদের সমালোচনা করতে পারে। এটাই বিএনপির শক্তি। বিএনপি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে।

রাজনীতিতে প্রতিযোগীতা থাকবে। কিন্তু আমরা এমন কিছু করবো না যাতে ব্যাক্তিগত বা দলগত ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। এখন সেশ্যাল মিডিয়ার যুগ, কিছু মানুষ বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর জন্য ওৎ পেতে বসে আছে। অনেক জাতীয় নেতারাও বলছেন ফেক আইডি খুলে বিএনপি নেতাদের চরিত্র উন্মোচন করার জন্য। বিএনপির সমালোচনা করা আইডিগুলো দেখবেন ইসলামিক নাম দিয়ে, ফেক আইডি দিয়ে তারা এগুলো করছে। বিএনপির বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র চলছে।

অনেকে ইতিমধ্যে ব্যাংক লুট করে নিয়েছেন, আমরা বলতে চাই না। এ দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। নিজের ভুল সংশোধন করে নিজেদের উপস্থাপনের চেষ্টা আমরা করে যাচ্ছি। অনেক রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছে। কিন্তু বিএনপি এটা করেনি। মানুষ ভোট দিয়ে সুযোগ করে দিলে বিএনপি কী করতে চায় সেটাই মানুষের সামনে বিএনপি তুলে ধরছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড