
তবে ঘটনার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করে, দলটির আমিরসহ কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। ওই বিতর্কিত পোস্টটি হ্যাকিংয়ের ফল বলেই দাবি করে দলটি।
এই প্রেক্ষাপটে নিজের ফেসবুক পোস্টে শাওন লেখেন, ‘কয়েক বছর আগে আমার এক পরিচিত ভাবী সামাজিক মাধ্যমে তার সাম্প্রতিক সাবেকের কিছু গোপন ছবি ফাঁস করে দেওয়ার এক ঘণ্টা পরপরই সেগুলো মুছে দিয়ে নতুন পোস্ট দিয়ে জানালেন যে তার আইডি হ্যাক হয়েছিল, অনেক কষ্টে তিনি তা ফেরত পেয়েছেন! আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম, ইনাকেও তেমন বিশ্বাস করছি। প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন।’
শাওনের এই মন্তব্যকে ব্যঙ্গাত্মক ইঙ্গিত হিসেবেই দেখছেন নেটিজেনদের একটি বড় অংশ। পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা ও বিতর্ক।