রাজনীতি
বিড়িতে সুখ টান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইতে বলা জামায়াত প্রার্থীকে শোকজ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের ১৬০ কেজি গাঁজা মাত্র ৭ লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ও কনস্টেবল আবু কাউছারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে জেলার পুলিশ সুপার আবদুর রউফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। থানার একাধিক সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি সকালে উপজেলার রসুল্লাবাদ সড়কের কানাইবাড়ি মোড়ে এসআই জাহিদ হাসানের নেতৃত্বে কনস্টেবল আবু কাউছার অবৈধ মাদকসহ একটি পিকআপ আটক করেন।
খালেদা জিয়াকে দেখতে তারেক হাসপাতালে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব: তারেক রহমান
অভ্যুত্থানের পর উদ্ভূত নতুন রাজনৈতিক বাস্তবতা ও সুযোগকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সরকার ও বিরোধী দল—সবাই একসঙ্গে মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। সাক্ষাৎকালে যুক্তফ্রন্টের নেতারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। পাশাপাশি তারা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন।
ট্রাইব্যুনালে পলক: 'জুলাই আন্দোলনে পদত্যাগ করতে চেয়েছিলাম'
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে পদত্যাগ করতে চেয়েছিলেন বলে দাবি করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ কাঠগড়ায় দাঁড়িয়ে এই বক্তব্য দেন তিনি। পলক বলেন, '২০২৪ সালের ২ আগস্ট আমি আন্দোলনকারীদের দাবি অনুযায়ী পদত্যাগ করতে চেয়েছিলাম। মন্ত্রিসভার বৈঠকে ছাত্রদের পক্ষে আমি কথা বলেছি এবং পদত্যাগের সিদ্ধান্তটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলাম।'
নতুন ঘোষণা দিলেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। জামায়াতে ইসলামির সঙ্গে জোট, দলীয় অবস্থান ও নিজের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তিনি এ ঘোষণা দেন।
৫০টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে ২৫০ আসনে সমঝোতা, রাতে চূড়ান্ত প্রার্থী ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি আসন রেখে জাতীয় সংসদের ২৫০টি আসনে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০টি দল। এই জোটের নাম দেওয়া হয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ২৫০ আসনের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। জানা গেছে, ইসলামী আন্দোলনকে এই সমঝোতায় ধরে রাখতে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে। ইসলামী আন্দোলন অংশ না নিলে পরবর্তীতে ফাঁকা রাখা আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জোটের নেতারা।
এনসিপি ছেড়ে নির্বাচনে না যাওয়ার ঘোষণা আবুল কাশেমের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবুল কাশেম ফেনী-৩ আসনে দলীয় মনোনয়ন পেলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো মনোনয়নপত্র জমা দেননি। পরে তিনি এনসিপির সব পদ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আজ সুরভী, কাল আমি, পরশু আপনি; ‘জুলাইযোদ্ধা’ সুরভীর রিমান্ড ইস্যুতে মীর স্নিগ্ধ
ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। তবে সুরভী অভিযোগ করেছেন, তাকে কোনো তদন্ত প্রতিবেদন ছাড়া রিমান্ডে নেওয়া হচ্ছে। সোমবার (৫ জানুয়ারি) সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে জুলাইয়েশহীদ হওয়া মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ বলেন, 'কাল মেহেদী, আজ সুরভী, আগামীকাল আমি, পরশু আপনি। অসমাপ্ত বিপ্লবের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে, তা খুব শিগগিরই সামনে দেখতে পাবেন। কিছুটা ধারণা পেতে নাৎসি বাহিনীর ইতিহাস দেখুন।'
দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন: বিএনপিতে ফিরলেন ‘আজীবন নিষিদ্ধ’ হওয়া ৫ নেতা
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে আজীবন বহিষ্কৃত বিএনপির পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই: হাসনাত আব্দুল্লাহ
নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ যদি একপাক্ষিক হয়, তাহলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বিএনপি যদি সত্যিই গণতন্ত্র রক্ষা করতে চায়, তবে প্রশাসনের নগ্ন ও পক্ষপাতদুষ্ট আচরণের বিরুদ্ধে তাদেরও অবস্থান স্পষ্ট করতে হবে।
২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণার জন্য আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় রীতি অনুযায়ী সিলেট থেকেই তার নির্বাচনি প্রচারণা শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। দলীয় সূত্রে জানা গেছে, সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনি প্রচার কার্যক্রমের সূচনা হবে। বিএনপির আগের নেতারাও ঐতিহ্যগতভাবে সিলেট থেকেই প্রচারণা শুরু করে আসছেন।
হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে: জামায়াত আমির
শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র দাখিল হলেও প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে রয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শুধু গ্রেপ্তার করলেই দায়িত্ব শেষ হয় না, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা জরুরি।