দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন: বিএনপিতে ফিরলেন ‘আজীবন নিষিদ্ধ’ হওয়া ৫ নেতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে আজীবন বহিষ্কৃত বিএনপির পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট পাঁচ নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় ফোরামে বিষয়টি পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়।

পুনর্বহাল হওয়া নেতারা হলেন বরিশাল মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব জিয়াউল হক মাসুম, বরিশাল জেলা তাঁতীদলের সাবেক সভাপতি কাজী মো. সাহিন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. আবুল হোসেন প্রধানীয়া, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মতিন মেম্বার এবং কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়ন বিএনপি নেতা জিয়াউর রহমান জিহাদ।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের শোকজ করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলেও দল তাদের ব্যাখ্যাকে সন্তোষজনক মনে না করায় আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

দলীয় চিঠিতে উল্লেখ করা হয়েছিল, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তারা খুন, গুম ও নির্যাতনের শিকার পরিবারসহ গণতন্ত্রকামী জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। একই সঙ্গে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনের ইতিহাসে তাদের নাম বেঈমান, বিশ্বাসঘাতক ও ‘মীর জাফর’ হিসেবে উচ্চারিত হবে বলেও চিঠিতে উল্লেখ ছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা