৫০টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে ২৫০ আসনে সমঝোতা, রাতে চূড়ান্ত প্রার্থী ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি আসন রেখে জাতীয় সংসদের ২৫০টি আসনে সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০টি দল। এই জোটের নাম দেওয়া হয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ২৫০ আসনের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

জানা গেছে, ইসলামী আন্দোলনকে এই সমঝোতায় ধরে রাখতে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে। ইসলামী আন্দোলন অংশ না নিলে পরবর্তীতে ফাঁকা রাখা আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জোটের নেতারা।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আসন সমঝোতা চূড়ান্ত করতে বৈঠকে বসেন জামায়াতসহ ১০ দলের শীর্ষ নেতারা।

বৈঠক সূত্রে জানা গেছে, কোন দল কতটি আসনে প্রার্থী দেবে তা নিয়েই মূলত আলোচনা হয়েছে।

বৈঠক শেষে খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মোহাম্মদ মুনতাসির আলি সাংবাদিকদের বলেন, 'আজ রাত ৮টায় ২৫০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ইসলামী আন্দোলনের জন্য ৫০টি আসন আপাতত ফাঁকা রাখা হয়েছে।'

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক ও মহাসচিব জালালুদ্দীন আহমদসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

তবে বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, 'বৈঠকের বিষয়টি আমরা সকালে জানতে পারি। প্রস্তুতির অভাবে অংশ নেওয়া সম্ভব হয়নি। তবে জামায়াতের সঙ্গে আমাদের আলোচনা চলমান রয়েছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।'

এদিকে, জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের মধ্যে টানাপোড়েন থাকলেও দুই পক্ষই আলোচনার পথ খোলা রেখেছে। আজ দুপুরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ইসলামী আন্দোলনকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য ও লেখালেখি থেকে বিরত থাকার আহ্বান জানান।

অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত বক্তব্য দেওয়ার সময় এখনো আসেনি। সবদিক থেকে আলোচনা অব্যাহত রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলেই আনুষ্ঠানিকভাবেই তা জাতির সামনে তা তুলে ধরা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব