হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র দাখিল হলেও প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে রয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শুধু গ্রেপ্তার করলেই দায়িত্ব শেষ হয় না, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা জরুরি।

শনিবার (১০ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জামায়াত আমির।

স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যু আজও সবাইকে ব্যথিত ও ক্ষুব্ধ করে। একটি সম্ভাবনাময় প্রাণ এভাবে ঝরে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা অপূরণীয়। তিনি আক্ষেপ করে বলেন, মামলার অভিযোগপত্র দাখিল হওয়ার পরও এই নৃশংস হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে রয়ে গেছে, যা অত্যন্ত দুঃখজনক।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অভিযুক্তরা দেশের ভেতরে আছে নাকি সীমান্ত পেরিয়ে পালিয়েছে—এ বিষয়ে কোনো অস্পষ্টতা বা বিভ্রান্তিকর বক্তব্য গ্রহণযোগ্য নয়। যদি তারা পার্শ্ববর্তী দেশ ভারত বা অন্য কোনো দেশে অবস্থান করে থাকে, তাহলে সরকারের উচিত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।

তিনি আরও বলেন, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটন সম্ভব। অন্যথায় বিচারহীনতার সংস্কৃতি সমাজে রাষ্ট্র ও আইনি ব্যবস্থার প্রতি গভীর অনাস্থা ও হতাশা সৃষ্টি করবে।

একজন শহীদের রক্তের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে জামায়াত আমির বলেন, শহীদ ওসমান বিন হাদির আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। তিনি আশা প্রকাশ করেন, সরকার ও প্রশাসন জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা