রাজনীতি
‘জনগণের শক্তি, আগামীর মুক্তি’ স্লোগানে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ’র আত্মপ্রকাশ
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেছে নতুন জনগণপন্থি রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনপিএ তাদের পাঁচটি মূলনীতি ঘোষণা করে। এগুলো হলো: গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ ও প্রকৃতি সুরক্ষা। ‘জনগণের শক্তি, আগামীর মুক্তি’— এই স্লোগানকে সামনে রেখে অধিকারভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন প্ল্যাটফর্মটির নেতারা।
ইসলামের আদর্শ থেকে সরে আসায় জামায়াতের জোট ছেড়েছে ইসলামী আন্দোলন
ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন রাজনৈতিক জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আদর্শিক অবস্থানের মৌলিক পার্থক্যের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গাজী আতাউর রহমান বলেন, 'খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে এক বৈঠকে জামায়াতে ইসলামী প্রচলিত আইনে দেশ পরিচালনার অঙ্গীকার করেছে,
এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে হাসপাতাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং হাসপাতালের সামনে থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনের সড়কে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিলেও নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে দিয়ে সড়ক ফাঁকা রাখা হয়। এতে করে যান চলাচল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা সহজ হয়।
জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তারেক রহমান
নেতাকর্মীদের ভালোবাসা আর স্লোগানের ভিড় ঠেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লাল-সবুজ রঙের গাড়িবহর নিয়ে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তার গাড়িবহর এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। যৌথবাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার বহর। এক্সপ্রেসওয়ের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা প্রিয় নেতাকে অভ্যর্থনা জানান। এ সময় গাড়ির ভেতর থেকে হাত নেড়ে সবার শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান।
খালেদা জিয়ার দেড় দশকের নীরব ছায়াসঙ্গী ফাতেমা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেড় দশকের বেশি সময়ের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন ফাতেমা বেগম। বাসভবন, কার্যালয়, রাজপথ, হাসপাতাল, কারাগার কিংবা বিদেশ—সব জায়গায় খালেদা জিয়ার পাশে থেকেছেন তিনি, তবে সব সময়ই আড়ালেই থেকে গেছেন। এই নীরব উপস্থিতির মানুষটিই ফাতেমা বেগম।
বাগেরহাটে এনসিপির ১২ নেতাকর্মীর একযোগে পদত্যাগ
বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২ জন নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন বাগেরহাট সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. আলী হোসেন এবং যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুনর রহমান, সদর উপজেলা কমিটির সদস্য আশিকুর রহমান (সুমন), শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।
তারেক রহমানকে স্বাগত জানালেন শফিকুর রহমান
দীর্ঘ ১৭ বছর পর স্বদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’ তার এই সংক্ষিপ্ত বার্তাটি দ্রুতই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
জোটের মধ্য দিয়ে এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে: আব্দুল কাদের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার জোটের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। আব্দুল কাদের বলেন, 'এনসিপি সরাসরি জামায়াতের সঙ্গে জোট বাঁধতে যাচ্ছে, যা দেশের তরুণদের রাজনীতির সম্ভাবনাকে ‘কবর’ দেওয়ার শামিল। সারাদেশে নেতাকর্মী ও সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে গুটিকয়েক নেতার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি: তারেক রহমান
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় ঐতিহাসিক ভাষণ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, 'মার্টিন লুথার কিং বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। তেমনি আমিও বলছি, আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি।'
হাদির স্মরণে যা বললেন তারেক রহমান
শরিফ ওসমান হাদির অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হাদি চেয়েছিলেন এ দেশের মানুষ তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক। সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারলেই শহীদদের রক্তের ঋণ শোধ হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পূর্বাচলেের ৩০০ ফিটে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 'কয়েকদিন আগেই শহীদ হয়েছেন শরিফ ওসমান হাদি। ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন, ২০২৪ সালে যারা জীবন দিয়েছেন, সবার আত্মত্যাগের সম্মান রক্ষা করতে হলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।'
সবাই মিলে দেশ গড়ার আহ্বান তারেক রহমানের
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ আমাদের সামনে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই।' বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর কুড়িল-বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট সড়কে স্থাপিত গণসংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি। দেশের মাটিতে পা রেখে দেওয়ার পর প্রথম ভাষণে শুরুতেই মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে তারেক রহমান বলেন, 'মহান রব্বুল আলামিনের দোয়ায় আবার মাতৃভূমিতে ফিরতে পেরেছি।'
খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম ধারণ করেই বাংলাদেশ পুনর্গঠন হবে: নাহিদ ইসলাম
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামকে ধারণ করেই বাংলাদেশ পুনর্গঠন করা হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।