জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
নেতাকর্মীদের ভালোবাসা আর স্লোগানের ভিড় ঠেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লাল-সবুজ রঙের গাড়িবহর নিয়ে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তার গাড়িবহর এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে।

যৌথবাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার বহর। এক্সপ্রেসওয়ের দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা প্রিয় নেতাকে অভ্যর্থনা জানান। এ সময় গাড়ির ভেতর থেকে হাত নেড়ে সবার শুভেচ্ছার জবাব দেন তারেক রহমান।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। বিমানবন্দরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।

পারিবারিক সাক্ষাতের পর বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। দলের স্থায়ী কমিটির সদস্যরাও সেখানে তাকে অভ্যর্থনা জানান। এ সময় বিমানবন্দর এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরবর্তীতে পরিবারকে বিদায় জানিয়ে লাল-সবুজ রঙের বাসে ওঠেন তারেক রহমান। সেখান থেকে যৌথবাহিনীর কড়া নিরাপত্তায় তার গাড়িবহর ৩০০ ফিট এলাকার দিকে অগ্রসর হয়। বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে।

এর আগে একই দিন সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প যাত্রাবিরতি শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে