বাগেরহাটে এনসিপির ১২ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২ জন নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন বাগেরহাট সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. আলী হোসেন এবং যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুনর রহমান, সদর উপজেলা কমিটির সদস্য আশিকুর রহমান (সুমন), শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সদ্য পদত্যাগকারী প্রধান সমন্বয়কারী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আলী হোসেন।

তিনি বলেন, '২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা এবং নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু হয়েছিল, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার সঙ্গে আমাদের প্রত্যাশার সুস্পষ্ট অসামঞ্জস্য দেখা দিয়েছে।'

তিনি জানান, যে আদর্শ ও লক্ষ্য সামনে রেখে তারা রাজনীতিতে যুক্ত হয়েছিলেন, বাস্তব কার্যক্রমে তার ব্যত্যয় ঘটায় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

মো. আলী হোসেন বলেন, 'আমার ব্যক্তিগত রাজনৈতিক দর্শনের সঙ্গে এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থানের সংঘর্ষ রয়েছে। এ কারণেই ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে আমি বাগেরহাট সদর উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্ব থেকে পদত্যাগ করছি।'

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী অন্যান্য নেতাকর্মীরাও একই ধরনের হতাশা ও অসন্তোষের কথা তুলে ধরেন। আদর্শিক অবস্থান ও ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা বিবেচনায় নিয়েই সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে