ইসলামের আদর্শ থেকে সরে আসায় জামায়াতের জোট ছেড়েছে ইসলামী আন্দোলন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন রাজনৈতিক জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আদর্শিক অবস্থানের মৌলিক পার্থক্যের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন, 'খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে এক বৈঠকে জামায়াতে ইসলামী প্রচলিত আইনে দেশ পরিচালনার অঙ্গীকার করেছে, যা ইসলামী আন্দোলনের রাজনৈতিক দর্শনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। ইসলামী আন্দোলন শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থার লক্ষ্য নিয়ে রাজনীতি করে। সেখানে জামায়াতের এই অবস্থান আমাদের আদর্শের পরিপন্থী।'

তিনি অভিযোগ করে বলেন, 'জামায়াতের আমির বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সমঝোতার নির্বাচনের দিকেই ইঙ্গিত করে। দীর্ঘদিন পর মানুষ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছিল। কিন্তু এই ধরনের বক্তব্যে সেই আশা পূরণ হবে বলে মনে হচ্ছে না।'

জোট ভাঙার পেছনে পারস্পরিক সম্মানহানির ঘটনাও ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

গাজী আতাউর রহমান বলেন, 'গত ৯ ডিসেম্বর জামায়াত আমির ও চরমোনাই পীরের একান্ত বৈঠকে একটি গণমাধ্যমের জরিপ উল্লেখ করে ইসলামী আন্দোলনের ভোটব্যাংককে ‘জিরো দশমিক সামথিং’ বলে কটাক্ষ করা হয়। এটি পীর সাহেবের প্রতি সরাসরি অপমান। এই ঘটনার পর থেকেই আমরা বিকল্প রাজনৈতিক সিদ্ধান্তের কথা ভাবতে শুরু করি।'

তবে ভবিষ্যতে ইসলামপন্থি কোনো দল বা শক্তির সঙ্গে আদর্শিক ঐক্যের সম্ভাবনা নাকচ না করে ইঙ্গিত দিয়ে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, 'যারা ইসলামী আন্দোলনের নীতির সঙ্গে একমত, তাদের সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে।'

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে না থাকার সিদ্ধান্ত নিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।  আগামী নির্বাচনে ২৬৮টি সংসদীয় আসনে হাতপাখা প্রতীকে এককভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব