রাজনীতি
কর্নেল অলি বিরুদ্ধে মামলায় গোলাম পরওয়ারের নিন্দা
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মিথ্যা মামলা’ দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। শনিবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। গোলাম পরওয়ার বলেন, 'কর্ণেল অলি আহমদ একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হয়েছেন।
‘যেখানে মায়ের পথচলা থেমেছে, চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর রাজনৈতিক অঙ্গীকার ও দায়িত্ববোধের কথা তুলে ধরে বলেছেন, একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন—যেখানে তাঁর মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি সেই পথযাত্রাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তারেক রহমান।
পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে ঠেলে দেবে: মোহাম্মদ তাহের
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা দেখা দিচ্ছে। তার মতে, এ ধরনের নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে ঠেলে দেবে। বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আ. লীগ থেকে জামায়াতে জয়েন করেন, দায়িত্ব আমরা নেব'
আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান। তিনি বলেন, জামায়াতে যোগ দিলে তাদের সব দায়দায়িত্ব দল নেবে। আইন-আদালত থেকে শুরু করে থানা-পুলিশসংক্রান্ত বিষয়ও তারা দেখবেন। একই সঙ্গে বিএনপি এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকেও জামায়াতে যোগদানের আহ্বান জানান তিনি।
হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, শাহবাগ অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাদ জুমা ইনকিলাব মঞ্চ, ঢাবি শাখা। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এই মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে চারপাশের রাস্তা ব্লক করে দেয় সংগঠনের নেতাকর্মীরা। এতে মোড়ের চারপাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
সন্ধ্যায় দলের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলামোটর পার্টি অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ বিকাল ৫টার দিকে এক বার্তায় এনসিপি জানিয়েছে, সংবাদ সস্মেলনে নির্বাচনি আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক বিষয়ে কথা বলবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ।
ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়। এর আগে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নুরুল ইসলাম সাদ্দাম। পাশাপাশি তিনি সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।
কারাবন্দি অবস্থায় হৃদরোগে মৃত্যু আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকীর
পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাবন্দি ছিলেন। রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক। কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রলয় চাকীকে আটক করে।
বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করায় জামায়াত নেতা গ্রেফতার
বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে দায়ের করা মামলায় বজলুর রহমান নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বজলুর রহমান পাথরঘাটা পৌর জামায়াতের আমির। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বামনা–পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী।
১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
প্রায় দেড় যুগের বেশি সময় পর দেশে ফিরে আজকের কর্মসূচিতে বাবার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে রাজধানীর শেরেবাংলা নগরে গিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করেন তারেক রহমান। এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বশেষ মাজারে শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি।
তারেক রহমানকে সমবেদনা জামায়াত আমিরের
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে তিনি সেখানে উপস্থিত হন।
এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মীর আরশাদুল হক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী ছিলেন।