রাজনীতি

হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল, বিএনপির মঞ্জুরুল মুন্সীর মনোনয়ন বাতিল

হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল, বিএনপির মঞ্জুরুল মুন্সীর মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে, একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বহাল রেখেছে ইসি। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন।

২৫ জুলাই, ২০২৬
দুঃখ প্রকাশ করলো বিএনপি

দুঃখ প্রকাশ করলো বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত জনদুর্ভোগ ও অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২৬ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে প্রত্যাবর্তন করেন।

২৫ জুলাই, ২০২৬
অগ্রযাত্রা থামাতে আবারও ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার

অগ্রযাত্রা থামাতে আবারও ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার

দেশের অগ্রযাত্রা থামাতে আবারও একটি ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, 'একটি কালো যুগ আমাদের পেছনে, সামনে নতুন সম্ভাবনা। ঠিক এই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার কথা থাকলেও আমাদের অগ্রযাত্রা রুখে দিতে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
ইসিতে আপিল শুনানিতে আউয়াল মিন্টু–হাসনাতের তর্ক, হট্টগোল

ইসিতে আপিল শুনানিতে আউয়াল মিন্টু–হাসনাতের তর্ক, হট্টগোল

নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিকালে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মধ্যে তর্ক ও হট্টগোলের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আপিল শুনানির সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুনানিতে সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবীদের বক্তব্য শোনার পর কমিশন প্রায় আধা ঘণ্টার জন্য বিরতি দেয়।

২৫ জুলাই, ২০২৬
নিয়ম মেনে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদন

নিয়ম মেনে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদন

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ৬ মিনিটে দলের জ্যেষ্ঠ নেতারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা ও পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। তবে স্মৃতিসৌধে সূর্যাস্তের আগে শ্রদ্ধা নিবেদনের বিধান থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই তার পক্ষে শ্রদ্ধা জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
১৫ বছর আগে বলেছিলাম, তারেক রহমান আসবেন: পার্থ

১৫ বছর আগে বলেছিলাম, তারেক রহমান আসবেন: পার্থ

প্রায় ১৫ বছর আগেই বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সাংসদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, 'তারেক রহমান আসবেন, আর তার রাজনৈতিক ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে।’ শুক্রবার (২৬ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে সে ঘটনার স্মৃতিচারণ করে পার্থ লিখেন, 'দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। তখনকার সময় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই বক্তব্য দেওয়া সহজ ছিল না, তবে দৃঢ় বিশ্বাসের ভিত্তিতেই এই কাজ করেছিলাম।'

২৫ জুলাই, ২০২৬
কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেননি  বিএনপির কর্মীরা: তারেক রহমান

কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেননি বিএনপির কর্মীরা: তারেক রহমান

গুম, খুন ও নির্যাতনের মতো কঠিন সময় পেরিয়েও বিএনপির কর্মীরা কখনো কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেননি বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলের কর্মীরা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আপসহীন থাকতে সক্ষম বলেই কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে এই দলকে দমন করা সম্ভব নয়।

২৫ জুলাই, ২০২৬
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ এ প্রার্থী হতে আগ্রহী শহীদ হাদির বোন মাসুমা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ এ প্রার্থী হতে আগ্রহী শহীদ হাদির বোন মাসুমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার গুলিতে নিহত শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি। শুক্রবার (২৬ ডিসেম্বর) ঝালকাঠির বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা জানান। মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে মাসুমা হাদি বলেন, ‘এই মুহূর্তে আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই। তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হতে রাজি আছি।’

২৫ জুলাই, ২০২৬
এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। বৃহস্পতিবার তিনি দলের আহ্বায়কের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠান।

২৫ জুলাই, ২০২৬
দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসঙ্গে কাজ করবে: জামায়াত আমির

দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসঙ্গে কাজ করবে: জামায়াত আমির

আগামীতেও দেশের স্বার্থে বিএনপি ও জামায়াত একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একটি সুন্দর দেশ গড়তে মিলেমিশে কাজ করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ।

২৫ জুলাই, ২০২৬
বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন

বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ৪১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে দ্বৈত নাগরিকরা সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

নির্বাচনে দ্বৈত নাগরিকরা সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

কোনো দ্বৈত নাগরিককে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইসির আপিল শুনানির শেষ দিন রোববারকে ‘রেডলাইন’ উল্লেখ করে দলটি জানিয়েছে, কোনো ফাঁকফোকর ব্যবহার করে দ্বৈত নাগরিক বা ঋণখেলাপিদের প্রার্থিতা বৈধ করার চেষ্টা হলে তারা আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলনেও যাবে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে