রাজনীতি
বিএনপির আইন সম্পাদক কায়সার কামালের বহিষ্কার দাবি করলেন ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা। একই সঙ্গে হত্যাকাণ্ডে অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে আগের একটি অস্ত্র মামলায় জামিন করে দেওয়া বিএনপিপন্থী আইনজীবী কায়সার কামালের বহিষ্কারের দাবিও জানান তারা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতারা প্রকাশ্যে এ দাবি তোলেন।
জামায়াতের হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল
কক্সবাজার-২ আসনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান। প্রাথমিক তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জমা দেওয়া হলফনামায় আজাদ ৭২টি মামলার তথ্য প্রকাশ করেছিলেন। এর মধ্যে ৭০টি মামলায় তিনি খালাস, অব্যাহতি বা মামলা প্রত্যাহার হয়েছে। বাকি দুইটি মামলা এখনও বিচারাধীন।
আজও ব্যস্ত কর্মসূচিতে তারেক রহমান
স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজও একাধিক কার্যক্রমে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতে যাবেন। এ সময় তার সঙ্গে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা। শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
তারেক রহমানের জন্য শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তারা শাহবাগ মোড় থেকে সরে গিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেয়। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে সাময়িকভাবে অবস্থান পরিবর্তন করা হয়েছে। তবে, দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন। সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ‘Top 100 Facebook Creators by Social’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৪ নম্বরে। সোশ্যাল ব্লেডের তালিকা অনুযায়ী, ফেসবুকে প্রকাশিত কনটেন্ট, পোস্ট ও আলোচনার পরিমাণের বিচারে তারেক রহমান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে রয়েছেন।
হাদির কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে শহীদ ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এ সময় তিনি শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করবেন। কবর জিয়ারতে তার সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত থাকবেন।
কাদের-পরশ-সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ বিষয়ে শুনানি গ্রহণের কথা রয়েছে। মামলার অন্য আসামিরা হলেন: সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান।
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার কিছু আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে অবস্থিত ওসমান হাদির কবরে পৌঁছে জিয়ারত করেন। এর আগে সকাল পৌনে ১১টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যেই তিনি যাত্রা শুরু করেছেন।
এনআইডি কার্ড পেতে কতদিন লাগতে পারে তারেক রহমানের?
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করার পর সর্বনিম্ন সাত ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে স্থাপিত নিবন্ধন কেন্দ্রে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ডিজি হুমায়ুন কবীর বলেন, 'ছবি, আঙুলের ছাপ ও চোখের মণির প্রতিচ্ছবি (আইরিশ)সহ সব তথ্য সংগ্রহের পর তা কেন্দ্রীয় ডেটাবেজে আপলোড করা হয়।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হলেন এস এম তারেক আজাদ
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম তারেক আজাদ। নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাতে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নেওয়াজ খান বাপ্পিসহ মোট ২৮ জন সহ-সভাপতি রয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পেয়েছেন।
‘বিজয় হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি কেবল আনুষ্ঠানিকতা’
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আসন্ন নির্বাচনে বিজয় তাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি কেবল আনুষ্ঠানিকতা মাত্র। রোববার (১১ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে একটি ওরস মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর বলেন, 'আমি মানুষের পাশে থাকতে চাই এবং জনগণকে নিয়েই কাজ করতে চাই। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), জামায়াতসহ সব রাজনৈতিক ও ইসলামী দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ নৈতিক দায়িত্বের অংশ।'
জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।