কারাবন্দি অবস্থায় হৃদরোগে মৃত্যু আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাবন্দি ছিলেন।

রোববার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক।

কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রলয় চাকীকে আটক করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

গত শুক্রবার (৯ জানুয়ারি) সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

জেল সুপার মো. ওমর ফারুক বলেন, 'প্রলয় চাকী ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়েছে।'

তবে পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলা হয়েছে।

প্রলয় চাকীর ছেলে সানী চাকী বলেন, 'হার্ট অ্যাটাকের রোগী হওয়া সত্ত্বেও বাবাকে সিসিইউতে না রেখে প্রিজন সেলে রাখা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার বিষয়টি পরিবারকেও সময়মতো জানানো হয়নি।'

প্রলয় চাকীর ভাই মলয় চাকী জানান, তার মৃত্যুতে সংগীতাঙ্গনের বিশিষ্ট শিল্পীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, দিনাত জাহান মুন্নী, বাপ্পা মজুমদার ও কবির বকুলসহ আরও অনেকে।

তবে পরিবারের অভিযোগ অস্বীকার করে জেল সুপার ওমর ফারুক বলেন, 'এ ধরনের কোনো অবহেলা হয়নি। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন এবং নিয়ম অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে