রাজনীতি

রাজধানীতে নির্বাচনী গণসংযোগে জামায়াতের নারী নেত্রীর ওপর রামদা দিয়ে হামলা

রাজধানীতে নির্বাচনী গণসংযোগে জামায়াতের নারী নেত্রীর ওপর রামদা দিয়ে হামলা

ঢাকা-৪ আসনে নির্বাচনী গণসংযোগ চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নারী নেত্রীর ওপর রামদা দিয়ে হামলার ঘটনায় দলটির রুকন ও নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি (৫২) গুরুতর আহত হয়েছেন। হামলার জন্য স্থানীয় যুবদল নেতাকর্মীদের দায়ী করেছে জামায়াতে ইসলামী। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের ডিপটির গলির কাইল্লা পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। জামায়াতে ইসলামী সূত্র জানায়, ঢাকা-৪ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগে অংশ নেন দলের নারী নেতাকর্মীরা। গণসংযোগ চলাকালে যুবদলের কয়েকজন নেতাকর্মী অতর্কিত হামলা চালায়।

২৫ জুলাই, ২০২৬
ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে একটি দল: হাসনাত আবদুল্লাহ

ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে একটি দল: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনপিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, একটি দলের শীর্ষ নেতা ‘হ্যা’ ভোটের প্রচারণা করছেন, কিন্তু তাদের কর্মীরা ‘না’ ভোটের পক্ষে কার্যক্রম চালাচ্ছে। তিনি বলেন, তারা ভোটকেন্দ্র দখলেরও প্রস্তুতি নিচ্ছে এবং নামসর্বস্ব পর্যবেক্ষক দিয়ে ভোট কারচুপি করার চেষ্টা করতে পারে। শনিবার (৭ ফেব্রুয়ারি) যশোরে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় এই অভিযোগ করেন তিনি। হাসনাত বলেন, 'এই ষড়যন্ত্র প্রতিরোধ করতে জোটের নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারায় থাকতে হবে।'

২৫ জুলাই, ২০২৬
আইডি হ্যাক হয়নি, নিজেদের রক্ষায় তারা মিথ্যা বলছে: তারেক রহমান

আইডি হ্যাক হয়নি, নিজেদের রক্ষায় তারা মিথ্যা বলছে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল ৫ আগস্টের পর থেকে মা–বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে এবং তাদের ঘরে বন্দি রাখতে চায়। তিনি অভিযোগ করেন, ওই দল এনআইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে এবং অসৎ প্রস্তাবের মাধ্যমে সৎ শাসন কায়েমের কথা বলছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

২৫ জুলাই, ২০২৬
বিএনপি ক্ষমতায় এলে হাদি হত্যার বিচার হবে: মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় এলে হাদি হত্যার বিচার হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, 'আজ ঢাকা এয়ারপোর্টে নামলাম। সঙ্গে আমার স্ত্রীও ছিলেন। তখন একটি তরুণ তার স্ত্রীর সঙ্গে এগিয়ে এসে বলল, ‘স্যার, আপনারা ক্ষমতায় এলে, জাস্টিস ফর হাদি!’ আমি বললাম, ‘ইনশাআল্লাহ!’

২৫ জুলাই, ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক বিকালে

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক বিকালে

আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে এনসিপির একটি প্রতিনিধিদল। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

২৫ জুলাই, ২০২৬
মা খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

মা খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত সাড়ে ১১টার পর তিনি হাসপাতালে পৌঁছান এবং আধঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান করেন। রাত ১২টা ৮ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

২৫ জুলাই, ২০২৬
নাহিদের জন্য কোন আসন ছাড়লেন জামায়াত প্রার্থী?

নাহিদের জন্য কোন আসন ছাড়লেন জামায়াত প্রার্থী?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন জোটে সদ্য যুক্ত হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে তিনি এই আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে আতিকুর রহমান এই ঘোষণা দেন। বৃহত্তর ঐক্য ও জোটের স্বার্থে তিনি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচন বর্জনের পথে জামায়াত-এনসিপি জোট?

নির্বাচন বর্জনের পথে জামায়াত-এনসিপি জোট?

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুলছে জোটের শরিক দলগুলো। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, এই জোট কি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিতে পারে? রাজনৈতিক বিশ্লেষক জাহেদ-উর রহমান মনে করেন, নির্বাচন বর্জনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যদিও এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

২৫ জুলাই, ২০২৬
আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি ছাত্রদলের

আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি ছাত্রদলের

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে তার বিচার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সোমবার (১৯ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) সামনে টানা দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান তিনি। নাছির উদ্দীন নাছির বলেন, 'আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। তার বিরুদ্ধে দুদকের মাধ্যমে তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

২৫ জুলাই, ২০২৬
নুরের গণঅধিকার পরিষদের প্রার্থীর বার্ষিক আয় হাজার কোটি!

নুরের গণঅধিকার পরিষদের প্রার্থীর বার্ষিক আয় হাজার কোটি!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের মাঠে আনুষ্ঠানিক লড়াই শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রত্যাশী ইয়ামিন এইচ এম ফারদিন। মাত্র ৩২ বছর বয়সী এই প্রবাসী যুবক দলীয় মনোনয়ন পেতে জমা দেওয়া আবেদনে নিজের বার্ষিক আয় প্রায় এক হাজার কোটি টাকা উল্লেখ করায় এলাকাজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এদিকে, এ খবর ছড়িয়ে পড়ার পর ফারদিনের আয়ের উৎস নিয়ে নানা প্রশ্ন তুলছেন স্থানীয়রা। কেউ কেউ প্রবাসে তার কথিত বৈধ কিংবা অবৈধ ব্যবসার বিষয়ে খোঁজখবর নেওয়ার দাবিও তুলেছেন অনেকে।

২৫ জুলাই, ২০২৬
জামায়াত-এনসিপি জোটের আসন সমঝোতা সংক্রান্ত সংবাদ সম্মেলন স্থগিত

জামায়াত-এনসিপি জোটের আসন সমঝোতা সংক্রান্ত সংবাদ সম্মেলন স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী আসন সমঝোতা নিয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'আজ বিকেল ৪টায় ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।' ১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার পেছনে অনিবার্য কারণ উল্লেখ করে বলেন, 'এখনো কিছু প্রস্তুতি বাকি রয়েছে। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের নতুন তারিখ জানানো হবে।'

২৫ জুলাই, ২০২৬
আসিফ মাহমুদের বিচার বাংলার মাটিতেই হবে: নাছির

আসিফ মাহমুদের বিচার বাংলার মাটিতেই হবে: নাছির

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে ছাত্রদলেরে অবস্থান কর্মসূচিতে বক্তব্যে এ কথা বলেন তিনি। নাছির উদ্দিন নাছির বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আসিফ মাহমুদ নেতৃত্ব দিয়েছেন এটা যেমন সত্য, তেমনি গণঅভ্যূত্থানের পরবর্তী সময়ে উপদেষ্টা হয়ে তিনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, এটাও সত্য। বাংলাদেশের মানুষ এটা জানে।’

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা