আইডি হ্যাক হয়নি, নিজেদের রক্ষায় তারা মিথ্যা বলছে: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল ৫ আগস্টের পর থেকে মা–বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে এবং তাদের ঘরে বন্দি রাখতে চায়। তিনি অভিযোগ করেন, ওই দল এনআইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে এবং অসৎ প্রস্তাবের মাধ্যমে সৎ শাসন কায়েমের কথা বলছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, একটি দলের প্রধান বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কীভাবে দেখবেন, সে বিষয়ে বক্তব্য দিয়েছেন। অথচ তার আগের দিনই তিনি কর্মজীবী নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। দেশের অর্ধেক জনগোষ্ঠী সম্পর্কে যারা এমন ভাষা ব্যবহার করতে পারেন, তাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করা যায় না বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান আরও বলেন, ওই বক্তব্যের সমালোচনা শুরু হলে সংশ্লিষ্ট নেতা দাবি করেন, তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। কিন্তু এরপরও সেখানে একের পর এক বক্তব্য প্রচার হওয়ায় বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়। প্রকাশ্যে মিথ্যা বলা ব্যক্তিরা জনগণের বন্ধু হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

ভোট গণনার নামে কোনো পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সতর্ক করে তারেক রহমান বলেন, অতীতে ‘ডামি’ ও ‘নিশিরাতের’ ভোটের মাধ্যমে যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, একই কৌশলে এবারও নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। ভোট গণনার নামে কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে যশোরের উলাসী খালসহ এ অঞ্চলের খাল-বিল পুনঃখনন করা হবে এবং জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুনরায় চালু করা হবে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্রীয় সম্মানি দেওয়া হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়া হবে। নারীদের শিক্ষায় অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ফ্রি করেছিলেন, আর বিএনপি সরকার গঠন করলে মা–বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

যশোরের ফুল চাষ শিল্পের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, গার্মেন্টস পণ্যের মতো ফুলও বিদেশে রপ্তানি করার উদ্যোগ নেওয়া হবে।

এর আগে সোমবার দুপুর আড়াইটার দিকে মঞ্চে ওঠেন তারেক রহমান। স্লোগানে মুখর নেতাকর্মীদের অভিবাদন জানিয়ে তিনি প্রায় ৩৩ মিনিট বক্তব্য দেন। বক্তব্যে তিনি বিভিন্ন ষড়যন্ত্র ও মিথ্যাচার সম্পর্কে নেতাকর্মীদের সতর্ক করেন এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করা ও ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান