রাজনীতি
‘চান্দাবাজ’ ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
দেশজুড়ে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও আইনি ব্যবস্থা সহজ করতে ‘চান্দাবাজ’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ প্রসঙ্গে মাহদী আমিন: তদন্ত ছাড়াই তারেক রহমানের নাম জড়ানো ‘ফ্যাসিবাদী সংস্কৃতি’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় কোনো ধরনের তদন্ত বা যাচাই ছাড়াই বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। মাহদী আমিন বলেন, 'কোনো তথ্য-প্রমাণ ছাড়াই যেকোনো ঘটনার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়া ফ্যাসিবাদী সংস্কৃতির বহিঃপ্রকাশ।
বাংলাদেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান
বিএনপির প্রতিটি নেতাকর্মীর বিশ্বাস করে বাংলাদেশই প্রথম ও শেষ ঠিকানা উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশ ছাড়া তার আর কোনও ঠিকানা নেই। এজন্য বিএনপির লক্ষ্য জনগণের শক্তিতে দেশ পুনর্গঠন করা।' শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 'নির্বাচনী সময়ে এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বললে জনগণ লাভ পায় না। জনগণ জানতে চায় আমরা মানুষের জন্য কি করবো।
ফকিরাপুলে সশস্ত্র অবস্থান করছে জামায়াত-শিবিরের কর্মীরা: মির্জা আব্বাস
রাজধানীর ফকিরাপুল এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা সশস্ত্র অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বুধবার রাতে নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
ঢাকা-১৮ আসনে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার আরিফুল ইসলাম আদিবের
বৃহত্তর উত্তরায় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ী সমাজের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত–এনসিপি মনোনীত ১০ দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলাম আদিব। শুক্রবার (২৩ জানুয়ারি উত্তরা-১২ নম্বর সেক্টরে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এ অঙ্গীকারের কথা জানান। বক্তব্যে আরিফুল ইসলাম আদিব বলেন, 'ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছ থেকে নানা সময়ে চাঁদা আদায় করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
অতীতের সব নির্যাতন ক্ষমা করে দিয়েছি: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর চালানো অতীতের সকল অত্যাচার-নির্যাতনকারীদের ক্ষমা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে এক পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিলসহকারে জড়ো হন এবং স্লোগান দেন।
জাল ভোট দিতে বিপুল বোরকা-নিকাব প্রস্তুত করেছে একটি দল: মাহদী আমিন
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, লক্ষ্মীপুরে ওই দলের নেতাদের নির্দেশে ভোটের সিল তৈরি হওয়ার ঘটনায় একজন প্রিন্টিং প্রেসের মালিক গ্রেপ্তার হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির
গুজবকে পাত্তা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।
নির্বাচনে জামায়াতের ভূমিধস বিজয় হবে: ব্যারিস্টার আরমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ভূমিধস বিজয় অর্জন করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা-১৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুর-২ নম্বরের সাত নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনি প্রচার ক্যাম্প উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। ক্যাম্প উদ্বোধনের পর ব্যারিস্টার আরমান নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। এ সময় ভোটারদের কাছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
বাকহীনরা বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছে: হাসনাত আবদুল্লাহ
৫ আগস্টের আগে বাকশক্তিহীন যারা বাকশক্তি ফিরে পেয়েছেন, তারাই এখন জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকায় উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাত বলেন, 'দেড় বছর হয় নাই, এরমধ্যেই তাদের কত দম্ভ! এই মাটিতে দাঁড়িয়ে মহিলাদের সায়া টেনে খুলে ফেলবে। আজকে তাদের বাক ফিরেছে, তাদের এখন মানুষের অভাব নাই, হাকডাক দিলে প্রচুর মানুষ জড়ো হয়।
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান
জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে যুক্ত হতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'যদি মানুষ তাদের স্বাগত জানায়, তবে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে।' তবে নির্বাচনের পর তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর সঙ্গে সরকার গঠনের কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, 'আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি? তাহলে বিরোধী দল কে হবে?'
কুখ্যাত এপস্টেইনের নথিতে উঠে এলো বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর নাম
বিশ্বজুড়ে আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিতে বাংলাদেশের বিএনপি নেতা ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর নাম উঠে এসেছে। নথিতে এপস্টেইনের রাজনৈতিক যোগাযোগ, অর্থায়ন কাঠামো এবং প্রভাবের বিস্তৃত চিত্র পাওয়া গেছে। নথি অনুযায়ী, এপস্টেইন যুক্তরাষ্ট্রের সাবেক গভর্নর বিল রিচার্ডসনের নির্বাচনী প্রচারণায় ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দেন। একই তালিকায় দেখা যায়, আবদুল আউয়াল মিন্টু ৫ হাজার মার্কিন ডলার অনুদান দেন। নথিতে তাকে ‘বাংলাদেশের ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।