রাজনীতি
জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান
পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর ১১-দলীয় জোটপ্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি জনসভায় এবি পার্টি নেতা অ্যাডভোকেট রুহুল আমিনের দেওয়া ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জানা যায়, জনসভায় বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে অ্যাডভোকেট রুহুল আমিন হঠাৎ ‘জয় বাংলা, আসসালামু আলাইকুম’ বলে বক্তব্য শেষ করেন।
ভোটার নয়, প্রশাসনের সক্রিয় ভূমিকা নিয়ে ‘চিন্তা’ জামায়াতের
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণঅভ্যুত্থান–পরবর্তী সময়ে বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের স্বপ্ন দেখছে বিএনপি ও জামায়াতের জোট। তবে নির্বাচনের আগের দিনও প্রশাসনের ভূমিকা, ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার সুযোগ এবং ফলাফল সঠিকভাবে প্রকাশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
আমরা চাইলে ঢাকা শহরে জামায়াতের কেউ রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন
ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জামায়াতে ইসলামীকে হুশিয়ারি জানিয়ে বলেছেন, আমরা যদি ঘোষণা দেই, তাহলে ঢাকা শহরে কোনো জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইশরাক হোসেন বলেন, 'বিএনপি আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এই অবস্থানে এসেছে। আমরা ভেসে আসিনি। আমাদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ রয়েছে, বহু ভাইয়ের রক্ত রয়েছে।'
পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষার আহ্বান; সাতটি সমস্যা সমাধানের আশ্বাস তারেক রহমানের
বহু মানুষের ত্যাগের বিনিময়ে দেশে যে পরিবর্তন এসেছে, সেই ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি সরকার গঠন করতে পারলে রাজধানীর উত্তরা এলাকার গ্যাস, পানি, চিকিৎসা, জলাবদ্ধতা, যানজটসহ সাতটি প্রধান সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। ময়মনসিংহ থেকে গাজীপুর হয়ে রাত ১২টা ৫২ মিনিটে সভাস্থলে পৌঁছান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই দেরিতে আসার জন্য ক্ষমা চেয়ে তিনি জানান, পথে বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে সময় লেগেছে।
সমর্থনের জোয়ার দেখে একটি দল ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছে: নাহিদ ইসলাম
জনসমর্থনের জোয়ার দেখে একটি রাজনৈতিক পক্ষ বিভ্রান্তিমূলক বক্তব্য ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালেই রাজধানীর ভাটারা থানার পাশে বাঁশতলা সড়কে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তারা একটি নির্বাচনী পথসভা নিয়ে বাঁশতলা থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত রোড শো করেন।
আওয়ামী লীগ নেতার মেয়ের প্রতিষ্ঠান থেকে নির্বাচনী ক্যামেরা ক্রয়
আওয়ামী লীগ সরকারের সময়ে বিশেষ সুবিধা পাওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘স্মার্ট টেকনোলজিস’ থেকে এবারের জাতীয় সংসদ নির্বাচনের জন্য বডিওর্ন ক্যামেরা কেনা হয়েছে। এসব ক্যামেরা ব্যবহার করে নির্বাচনী দায়িত্ব পালন করবে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ আমলে পুলিশের প্রায় সব টেন্ডারই পেত স্মার্ট টেকনোলজিস। এবারের বডিওর্ন ক্যামেরা আমদানিতেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই: জামায়াত আমির
উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে অভিযোগ করে এ অঞ্চলের মানুষের জন্য কর্মসংস্থান ও উন্নয়ন এবং উত্তরাঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত সমাবেশে এ প্রতিশ্রুতি দেন তিনি। শফিকুর রহমান বলেন, 'উত্তরবঙ্গ আমাদের খাদ্য ও পুষ্টির মূল ভান্ডার। আমরা চাই, এই অঞ্চলের কেউ বেকার থাকবেনা। সবাইকে মর্যাদাপূর্ণ কাজে যুক্ত করতে চাই।'
বঙ্গভবনের কর্মকর্তার জামিনে জামায়াতের উদ্বেগ, গোপন বৈঠক ও হুমকির অভিযোগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, বিভিন্ন আসনে জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গোপন বৈঠক, হুমকি ও ধমকের ঘটনা ঘটছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে মানুষ ট্রেনের ছাদে করেও নিজ নিজ এলাকায় ফিরেছেন। এ জন্য তিনি গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মিডিয়া থেকে শুরু করে মাঠপর্যায়ের প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তার অভিযোগ, গণমাধ্যমের একটি অংশ একপাক্ষিক আচরণ করছে এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষে কাজ করছে। মাঠপর্যায়ের সাংবাদিকদের পাঠানো সব সংবাদ প্রচার করা হচ্ছে না বলেও তিনি দাবি করেন। এ অবস্থায় তিনি গণমাধ্যমকে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
তাদের মুনাফেকি ও শিরকির জন্য আল্লাহ দেশে ভূমিকম্প দিয়েছে: তারেক রহমান
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকা শক্তির হাতেই সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ধর্মীয় বিভাজন, মুনাফেকি ও ধোঁকাবাজির রাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে নরসিংদীতে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, 'সম্প্রতি দেশে কয়েক দফা ভূমিকম্প হয়েছে। এদের মিথ্যাচার, মুনাফেকি ও শিরকির জন্য আল্লাহ এই হুঁশিয়ারি দিয়েছেন।
উনি তো বড় মুফতি হয়ে গেছেন, বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন: গোলাম পরওয়ার
খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের আরাফাত মহল্লায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। গোলাম পরওয়ার বলেন, 'আমরা ভাবছিলাম উনি লন্ডনে পড়াশোনা করেছেন, হয়তো কিছু রাজনৈতিক পরিপক্কতা এসেছে। কিন্তু দেখি, এখন উনি বড় মুফতি হয়ে বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন—কে মুসলমান, কে কাফের। এটা জায়েজ নয় এবং বড় অপরাধ।'
ইসলাম বিক্রি করার জিনিস নয়, পালন করার বিষয়: শামা ওবায়েদ
ইসলাম পালন করার জিনিস, বিক্রি করার জিনিস নয় মন্তব্য করেছেন ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি জানান, কে জান্নাতে যাবে আর কে দোজখে যাবে—সে সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তায়ালার, মানুষের নয়। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি গ্রামে এক নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামা ওবায়েদ বলেন, 'সত্যিকার মুসলমান হতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজসহ ফরজ ইবাদত পালন করতে হবে।