আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি ছাত্রদলের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে তার বিচার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (১৯ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) সামনে টানা দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান তিনি।

নাছির উদ্দীন নাছির বলেন, 'আসিফ মাহমুদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন। তার বিরুদ্ধে দুদকের মাধ্যমে তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। অথচ তিনি নির্বাচন কমিশনের সামনে এসে হুমকি প্রদর্শন করছেন। ছাত্রদল এসব হুমকিতে ভয় পায় না।'

তিনি জানান, ছাত্রদল তিনটি পৃথক ইস্যুতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। এর মধ্যে একটি হলো পোস্টাল ব্যালটে অনিয়ম।

নাছির উদ্দীন নাছির বলেন, '২০১৮ সালের নিশিরাতের নির্বাচনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের বাসায় ব্যালট রেখেছিল। দুঃখজনকভাবে ২০২৬ সালে আমরা জামায়াতের বাসায় ব্যালট দেখতে পাচ্ছি। এটি ২০১৮ সালের নির্বাচনকেই মনে করিয়ে দেয়।'

নাছির আরও জানান, নির্বাচন কমিশন বৈঠকে পোস্টাল ব্যালটে অনিয়মের বিষয়টি স্বীকার করেছে এবং তা ঠিক করার আশ্বাস দিয়েছে। তবে ব্যালট কীভাবে বাড়িতে পৌঁছেছে, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

উপাচার্যের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে ছাত্রদলের এই নেতা বলেন, 'শাবিপ্রবির উপাচার্য কীভাবে মিথ্যা তথ্য দেন, আমরা বিস্মিত। ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের স্থগিতাদেশ ছিল। কিন্তু উপাচার্য তা গোপন রাখেন। পরে ঢাকায় গিয়ে নতুন করে চিঠি ইস্যু করান এবং ২০ তারিখে নির্বাচনের ঘোষণা দেন। এতে প্রচারণার সময় নষ্ট হয়ে যায়। নির্বাচনের জন্য ছয় দিন যথেষ্ট নয়।'

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের দায়িত্বে থাকা ১৫ সদস্যের কমিটির মধ্যে ইতিমধ্যে ৮ জন পদত্যাগ করেছেন। এই পরিস্থিতিতে বিতর্কিত উপাচার্যের নেতৃত্বে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

নাছির উদ্দীন নাছির সবশেষে বলেন, 'আমরা ভিসিকে পদত্যাগের জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত রাত পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান