শিবির-ছাত্রদলের উত্তেজনার মধ্যেই ইবিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা

সদ্য সংবাদ ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৯:০৩
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা শিবিরের এক নেতাকে ছাত্রদলের এক কর্মীর চড় দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় যখন ক্যাম্পাসজুড়ে টানটান পরিস্থিতি বিরাজ করছিল, ঠিক তখনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করেছে। তিন মাসের জন্য ২৮ সদস্যের এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির ঘোষণা আসে। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান হাফিজকে আহ্বায়ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন মাসের নির্ধারিত সময় শেষ হওয়ার পর সংগঠনের সাংগঠনিক তৎপরতা ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়তার বিষয়গুলো মূল্যায়ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. মামুন-অর-রশিদ, আলী শ্রাবণ, তরিকুল ইসলাম তরুণ, রতন কুমার রায়, সামিউল ইসলাম, শাহিন আলম, মামুন রানা, সাব্বির আহমেদ আকিফ, রাব্বি হোসেন, নাছিম হাসান নাঈম, রাসেল আলী, রাকিবুল ইসলাম, সোহানুর রহমান, মেসবাহুল ইসলাম, নাবিল আহমেদ ইমন, মো. সাদিদ খান সাদি, হুসাইন তুষার, অনিক কুমার, সোহাগ শেখ, তানভীর হাসান, রাব্বি হাসান, আকিব মাসুদ, পিয়াস মুস্তাকিম, সাগর আহম্মেদ, মো. রাকিব হোসেন, শাহরিয়ার হিমেল ও পাভেল মোল্লা।

এর আগে শনিবার দুপুরে শহীদ জিয়াউর রহমান হলের একটি ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনার সূত্রপাত হয়। পরীক্ষা শেষে হলে ফেরার পর কাজী জুহায়ের নামে এক শিক্ষার্থীকে আলীনুর নামে আরেক শিক্ষার্থী চড় মারেন ও গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে একটি সিসিটিভি ফুটেজও সামনে আসে।

ঘটনাটি জানাজানি হলে শিবিরের নেতাকর্মীরা হলটিতে গিয়ে অভিযুক্ত শিক্ষার্থীর কক্ষ ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় কক্ষটির জানালার কাচ ভাঙার ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় অভিযুক্ত শিক্ষার্থীকে হল থেকে নিয়ে প্রক্টর অফিসে নেওয়া হয়।

এদিকে বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করেন। একই সময়ে জিয়া মোড় এলাকায় শিবিরের নেতাকর্মীদেরও লাঠিসোঁটা নিয়ে অবস্থান করতে দেখা যায়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে প্রধান ফটকের সামনে অবস্থান নেন ছাত্রদল ও বিএনপির কিছু নেতাকর্মী। সেখানে কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। একপর্যায়ে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়। পরে প্রক্টরিয়াল বডির উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ঘটনার কারণ ও দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য। পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

অন্যদিকে কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভবিষ্যতে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. পিএসসির চেয়ারম্যান পদে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. হজ প্যাকেজের টাকা সাশ্রয়, হাজিদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. পিএসসির চেয়ারম্যান পদে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. হজ প্যাকেজের টাকা সাশ্রয়, হাজিদের ফেরত দেওয়া হবে ৪ কোটি ৮৭ লাখ টাকা সদ্য. রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন বার্তা সদ্য. বিদায়ী সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সদ্য. হাইকোর্টে জামিন মঞ্জুর, মুক্তি পাচ্ছেন বিদিশা সিদ্দিক সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু