কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইএফ হাল্ট প্রাইজের নতুন কমিটি ঘোষণা

ক
কুবি প্রতিনিধি (মোঃ ইব্রাহিম)
১০ নভেম্বর, ২০২৬ ১৫:৫৩:১৭
ছবি: সদ্য সংবাদ

তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সামাজিক সমস্যা সমাধানের উদ্যোগকে এগিয়ে নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ইএফ হাল্ট প্রাইজের নতুন আয়োজক কমিটি ঘোষণা করা হয়েছে। সাতটি পৃথক উইংয়ে দায়িত্ব বণ্টন করে ৩০ সদস্যের এ কমিটির নেতৃত্বে রয়েছেন ক্যাম্পাস ডিরেক্টর তাহমিদ তাজওয়ার।

সোমবার (৯ নভেম্বর) কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়। নতুন কমিটিতে পার্টনারশিপ ও কোলাবোরেশনস, প্রেস ও ডকুমেন্টেশন, ইভেন্ট ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, এক্সপার্টস ও জাজেস সাপোর্ট, স্টার্টআপ টিম ম্যানেজমেন্ট এবং গ্রাফিক্স ও মিডিয়া—এই সাতটি উইং রাখা হয়েছে।

পার্টনারশিপ ও কোলাবোরেশনস উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুবাইয়া সুলতানা সাথী। সদস্য হিসেবে রয়েছেন নাদিরা জান্নাত চৌধুরী ও সানজিদা আফরিন। প্রেস ও ডকুমেন্টেশন উইংয়ের দায়িত্বে রয়েছেন আল শাহরিয়ার এবং হাসিন আরমান অয়ন।

ইভেন্ট ম্যানেজমেন্ট উইংয়ের পরিচালক মো. আসিফ। এ উইংয়ে সদস্য হিসেবে রয়েছেন সাজিদ রায়হান, মোহাম্মদ আল আমিন পাটওয়ারী, বিশ্বজিৎ দে, শুভ চন্দ্র দাস ও মো. আরাফাত ইসলাম তনু। অ্যাডমিনিস্ট্রেশন উইংয়ের পরিচালক মো. মাইনুল ইসলাম। তাঁর সঙ্গে কাজ করবেন শেখ মোহাম্মদ নাঈম, মো. নাফিজুল হাসান, মো. শরীফ হোসেন ভূঁইয়া ও মো. সিয়াম রহমান।

এক্সপার্টস ও জাজেস সাপোর্ট উইংয়ের পরিচালক তানজিলা আলম চৌধুরী। সদস্য শয়ন দাস ও সানজিদা আনোয়ার। স্টার্টআপ টিম ম্যানেজমেন্ট উইংয়ের দায়িত্ব পেয়েছেন ফাইরোজ জাকারিয়া বাক। এ উইংয়ের সদস্যরা হলেন মাফরুহা তাসনিম, নূর মোহাম্মদ পরশ মণি, অপরাজিতা বড়ুয়া ও ফাইরোজ হুমায়রা।

অন্যদিকে, গ্রাফিক্স ও মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে রয়েছেন শাহরিয়ার আহমেদ রামিম ও প্রমিত মজুমদার। এ উইংয়ের সদস্য আহসানুল কবির চৌধুরী আদিল, তানভীর আলম অর্প ও আবদুল্লাহ আল মাসুম রাহাত।

নতুন কমিটির কার্যক্রম নিয়ে ক্যাম্পাস ডিরেক্টর তাহমিদ তাজওয়ার বলেন, হাল্ট প্রাইজের প্রধান লক্ষ্য তরুণদের ভাবনাকে সামাজিক সমস্যার কার্যকর সমাধানে রূপ দেওয়া। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকেও প্রতিযোগিতার পাশাপাশি বাস্তব জীবনে প্রয়োগযোগ্য নতুন ধারণা উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আয়োজক কমিটির পরিকল্পনা অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস রাউন্ডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স