১৫ আগস্ট ঘিরে খাবার বিতরণ, ঢাবিতে ছাত্রলীগের দুই কর্মী আটক

স
সদ্য সংবাদ ডেস্ক
১৫ আগস্ট, ২০২৬ ১৫:৩৬:২৩
ছবি: সংগৃহীত

১৫ আগস্টকে কেন্দ্র করে খাবার বিতরণের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। পুলিশ জানায়, খাবার বিতরণের কার্যক্রম চলাকালে তাদের আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটক দুই শিক্ষার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মিরাজুল (২৪), শিক্ষাবর্ষ ২০২২-২৩ এবং ফজলুর রহমান কাদের (২৪), সাংস্কৃতিক বিভাগের শিক্ষার্থী, শিক্ষাবর্ষ ২০২২-২৩।

জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে দোয়েল চত্বর এলাকায় কয়েকজন খাবার বিতরণ করছিলেন। এ সময় সেখানে থাকা দুই ব্যক্তির কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা ছাত্রলীগের কর্মী বলে জানা যায়।

আটক দুজনের বিষয়ে শাহবাগ থানা-পুলিশ সকালে কথা বলবে বলে জানিয়েছে।

এ বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

গত বছরের মে মাসে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম