চাঁদাবাজির অভিযোগে আটক আদাবর থানা ছাত্রদল আহ্বায়ক নয়ন

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ অক্টোবর, ২০২৬ ০০:১৮:০০

রাজধানীর আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা, ভবনমালিকদের জিম্মি করে অর্থ আদায় এবং চাঁদাবাজির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আদাবর ও মনসুরাবাদ আবাসিক এলাকার কয়েকটি সড়কে সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের কাজ শুরু হয়। এ প্রকল্পের আওতায় ভবনগুলোতে নতুন ড্রেনেজ সংযোগ দেওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ভবনমালিকদের জিম্মি করে প্রতিটি ভবনের জন্য ১০ থেকে ২০ হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভবনমালিক বলেন, “সিটি করপোরেশনের নিয়মিত কাজে দলীয় পরিচয় ব্যবহার করে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না দিলে সংযোগ আটকে দেওয়া ও কাজ বন্ধের হুমকি দেওয়া হয়।” তাঁর দাবি, চাঁদা দাবিকারীদের মধ্যে আদাবর থানা ছাত্রদলের কয়েকজন পদধারী নেতাও রয়েছেন।

No photo description available.

প্রতিবেদনে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নয়ন হোসেনের বিরুদ্ধে অতীতে ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। ছাত্রলীগের একাধিক পলাতক শীর্ষ নেতার সঙ্গে তাঁর পূর্বঘনিষ্ঠতার প্রমাণ ও ছবি প্রকাশ্যে এসেছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের পর আদাবর থানা ছাত্রদলের একটি অংশের নেতারা এলাকায় একটি চক্র গড়ে তুলে প্রভাব বিস্তার করছেন। মামলা ও প্রাণনাশের আশঙ্কায় সাধারণ মানুষ প্রকাশ্যে অভিযোগ করতে ভয় পাচ্ছেন বলেও দাবি তাঁদের।

স্থানীয় দোকানপাট থেকে নিয়মিত চাঁদা আদায় এবং মাদক কারবার নিয়ন্ত্রণেও এই চক্রের সদস্যদের জড়িত থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা