অতিরিক্ত গরমে এসি ছাড়া পিংক বাস চালানো সম্ভব নয়: পিংক বাসের চালক

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ আগস্ট, ২০২৬ ২২:০৮:১৫
ছবি: সংগৃহীত

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া বিআরটিসির ‘পিংক বাস’ নিয়ে আলোচনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই মধ্যে বাসটির এক নারী চালকের বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি জানিয়েছেন, রাজধানীর তীব্র গরমে এসি ছাড়া বাস চালানো বেশ কঠিন।

ভিডিওতে ওই নারী চালককে বলতে শোনা যায়, রাস্তায় প্রচণ্ড গরম থাকায় এসি বাস ছাড়া গাড়ি চালানো সম্ভব নয়। এ সময় তিনি এসি বাসের পাশাপাশি অটোমেটিক গাড়ির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

নিজের গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে ওই চালক বলেন, তিনি পেশাগতভাবেই গাড়ি চালান এবং গাড়ি চালানোই তার কাজ। তবে ভিডিওতে ওই নারী চালকের নাম বা পরিচয় জানা যায়নি।

নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস গত ১৮ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে উদ্বোধন করা হয়। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন সুবিধা দেওয়ার লক্ষ্যেই উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি।

প্রাথমিক পর্যায়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি ‘পিংক বাস’ চালানোর পরিকল্পনা রয়েছে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি ও চট্টগ্রামে দুটি বাসসহ আরও চারটি বাস এই সেবায় যুক্ত হবে।

রাজধানীতে নতুন বাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও, মিরপুর-১০ থেকে মতিঝিল, মিরপুর থেকে মতিঝিল, মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিলসহ বিভিন্ন রুটে বাসগুলো চলাচল করবে।

এ ছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। ঢাকার বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটেও বিশেষ বাস চলবে।

বিআরটিসি জানিয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। এর মাধ্যমে কর্মজীবী ও সাধারণ নারীদের নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংস্থাটি।

এদিকে পিংক বাসের নারী চালকের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাসের সুযোগ-সুবিধা, বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও চালকদের কর্মপরিবেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম