নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬ ২২:৫৩:৪৭
ছবি: সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের আদর্শ অনুসরণ করলেই বিশ্বে শান্তি, মানবতা ও সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বুধবার রাজধানীর চাঁন কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত সেমিনার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আহলা দরবার শরীফ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আবদুস সালাম বলেন, মহানবী (সা.)-এর আবির্ভাব মানবজাতির জন্য শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছিল। তাঁর শিক্ষা ও নৈতিক আদর্শ ব্যক্তি থেকে সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত অনুসরণ করা হলে বৈষম্য ও অশান্তি দূর করার পথ তৈরি হবে।

দেশের চলমান বিভিন্ন সংকট প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, বিদ্যুৎ, গ্যাসসহ নানা ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, সেগুলোর অনেকগুলো দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। এসব জটিলতা দূর করতে সময় ও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।

পুরান ঢাকার নাগরিক সমস্যা নিয়েও কথা বলেন তিনি। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তার মতে, অপরিকল্পিত নগরায়ণ, জলাধার ও খোলা জায়গা দখলের ফলে পানি প্রবাহের স্বাভাবিক পথ সংকুচিত হয়েছে। তাই শুধু অস্থায়ী ব্যবস্থা নয়, টেকসই সমাধানের দিকে যেতে হবে।

পুরান ঢাকার ঘনবসতি ও সরু সড়কের বাস্তবতা বিবেচনায় রেখে নাগরিক সেবা উন্নয়নের পরিকল্পনার কথাও জানান তিনি।

ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নগরবাসীকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক। এ জন্য বুড়িগঙ্গা পরিষ্কার করার পাশাপাশি ঐতিহ্যবাহী নৌকাবাইচ, ঘুড়ি ওড়ানো, সাইকেল চালানো, কাওয়ালি ও কাসিদার মতো আয়োজন পুনরুজ্জীবিত করার কথা জানান তিনি।

নতুন প্রজন্মকে পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের উদ্যোগ নেওয়ার কথাও জানান আবদুস সালাম। সপ্তাহে দুই দিন সিটি করপোরেশনের বাসে করে শিক্ষার্থীদের আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, শহীদ মিনার, বড় কাটরা ও তারা মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক স্থানে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে মহানবী (সা.)-এর জীবন, শিক্ষা ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩