খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ অক্টোবর, ২০২৬ ২৩:৩৮:১৩

খুলনা নগরীতে খুশি (২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে লবণচরা থানার জিন্দাপাড়া এলাকার সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত খুশি ওই এলাকার সুমন সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন সরদার ওরফে ব্লেডবাবু এবং তাঁর স্ত্রী খুশি এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে দুই যুবক ওই এলাকায় আসেন। তাঁদের মধ্যে একজন খুশিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি গুলি করেন। পরে তাঁরা সেখান থেকে পালিয়ে যান।

গুরুতর আহত খুশিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের লোকজনের কাছ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে।

সদ্য সংবাদ/এআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা