কুয়াকাটায় এসএসসি উত্তীর্ন শিক্ষার্থী আরাফাতকে বাঁচাতে পরিবারের আকুতি

ক
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৯ আগস্ট, ২০২৬ ২০:৫৮:০০

পটুয়াখালীর কুয়াকাটায় আরাফাত (১৮) নামের এক এসএসসি উত্তীর্ন শিক্ষার্থী ব্রেন স্ট্রোক করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার চোখে শুধু বাঁচার আকুলতা, তার পরিবারের একটাই আর্তনাদ, আপনারা আরাফাতকে বাঁচান!

কুয়াকাটা পৌর সভার ৭নং ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোক করে চিকিৎসার অভাবে বিছানায় পড়ে আছে আরাফাত। চিকিৎসার খরচ বহন করতে সর্বস্ব হারিয়েছেন পরিবার। দিন মজুর পিতা সারাদিন পরিশ্রম করেও এখন আর চিকিৎসার খরচ জোগাতে পারছেন না। এখন মানুষের দয়ার উপরই তাদের শেষ ভরসা।

আরাফাতের পিতা লিটন ঢালী- মাতা ফাতেমা বলেন, আমি সারাজীবন দিন মজুরের কাজ করলেও কখনও কারো কাছে হাত পাতিনি। কিন্তু আজ আর পারছি না।ছেলেকে  বাঁচাতে মানুষের কাছে হাত বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। পরিবারে ওরা তিন ভাই, আরাফাতই বড় ছেলে।  আরাফাত বরিশাল শিক্ষা বোর্ডের অধীন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় আরাফাত পান্জুপাড়ায় নিজের বাড়ির বিছানায় বিনা চিকিৎসায় পড়ে আছে । অবস্থা দিন দিন আরও অবনতি হচ্ছে। চিকিৎসকরা বলেছেন দ্রুত উন্নত চিকিৎসা না করলে আর বাঁচানো যাবে না। মুমূর্ষু আরাফাতের জীবন বাঁচাতে আপনার সামান্য সহায়তাই হতে পারে আশার আলো।

সমাজের বিত্তবান, মানবিক ও দয়ালু মানুষদের প্রতি অনুরোধ, আসুন আরাফাতের পাশে দাঁড়াই। আরাফাতকে সহায়তার জন্য যোগাযোগ করুন, মা ফাজানা বেগম 01757161553।

সদ্য সংবাদ/এসাআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান