ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬ ০০:৫১:৪৬
ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার উপজেলা ছাত্রদলের সহসভাপতি মো. রবিউল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর সিদ্ধান্ত নিয়েছে জেলা ছাত্রদল। তাকে সংগঠনের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। পরে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিউল ইসলামের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে নন্দীগ্রাম উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়ক এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে আটক করে র‍্যাব-১২। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, তার কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহারের অভিযোগে ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নুন্দহ গ্রামের একটি বাড়ির সামনে চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। ওই গাড়িতে একমাত্র যাত্রী ছিলেন রবিউল ইসলাম। পরে তার ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়ার দাবি করে র‍্যাব।

এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার আইনগত প্রক্রিয়া শেষে রবিউলকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় সংগঠন নেবে না। সাংগঠনিক শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি রক্ষায় অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিউল ইসলামের বিরুদ্ধে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা