রংপুরের ঘটনায় আসামি সিদ্ধার্থের বাবা-ভাইকে মুচলেকা নিয়ে ছেড়ে দিল ডিবি

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ১৭:১২:০১
সংগৃহীত

রংপুরে চাঞ্চল্যকর চার খুনের মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামি সিদ্ধার্থ দাসের বাবা ও বড় ভাইকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে মুচলেকা নিয়ে তাদের মুক্তি দেওয়া হয়।

এর আগে শনিবার সন্ধ্যার পর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাসা থেকে সিদ্ধার্থের বাবা বিনয় দাস ও বড় ভাই পার্থ দাসকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। মামলার তদন্তের প্রয়োজনে তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে তথ্য জানতে চাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

ডিবি কার্যালয় থেকে বের হওয়ার সময় পার্থ দাসকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তবে জিজ্ঞাসাবাদের সময় তাকে কোনো ধরনের শারীরিক নির্যাতন করা হয়নি বলে দাবি করেন তিনি। পার্থের ভাষ্য, ডিবি সদস্যরা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং তিনি সেসবের উত্তর দেন। বাড়ি থেকে নিয়ে আসার সময় নিজে আটক এড়ানোর চেষ্টা করায় পায়ে আঘাত পেয়েছিলেন বলেও জানান তিনি।

সিদ্ধার্থের বাবা বিনয় দাস বলেন, বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় তারা আতঙ্কিত ছিলেন। তবে ডিবি কার্যালয়ে যাওয়ার পর সেই আতঙ্ক কেটে যায়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন বিষয়ে জানতে চান এবং তাদের দেওয়া প্রশ্নের উত্তর দেন। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, মামলার তদন্তের স্বার্থেই সিদ্ধার্থের বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের আগে একাধিকবার মোবাইল ফোনে এবং গোয়েন্দা সদস্যদের মাধ্যমে ডিবি কার্যালয়ে আসতে বলা হয়েছিল। কিন্তু তারা উপস্থিত না হওয়ায় শেষ পর্যন্ত তাদের বাসা থেকে নিয়ে আসা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে দুজনের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য তদন্তের সঙ্গে মিলিয়ে যাচাই-বাছাই করা হবে। ভবিষ্যতে তদন্তের প্রয়োজনে ডাকা হলে ডিবি কার্যালয়ে উপস্থিত হওয়ার বিষয়ে তারা সম্মতি দিয়েছেন। সেই শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার আলামত হিসেবে জব্দ করা ৩৫টি বস্তু ফরেনসিক পরীক্ষার আওতায় আনা হবে। পাশাপাশি আসামিদের ডিএনএ ও ডোপ টেস্টও করা হবে।

যেভাবে ঘটে চার খুন

গত ২২ আগস্ট ভোররাতে রংপুর মহানগরীর মাছুয়াপাড়ায় নিজ বাসায় খুন হন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বোলা, মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী ও ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়ম।

এ ঘটনায় গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলার পর ২৩ আগস্ট ভোররাতে নিহতদের প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই দিনই রংপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এ ১৬৪ ধারায় জবানবন্দি দেন সিদ্ধার্থ ও মুগ্ধ। জবানবন্দিতে তারা হত্যার কথা স্বীকার করেন বলে জানানো হয়। ইয়াবা সেবনের বিষয়টি দেখে ফেলায় চারজনকে হত্যা করা হয় বলে তাদের জবানবন্দিতে উঠে এসেছে।

এ ঘটনায় গণপতি চক্রবর্তীর আরেক প্রতিবেশী সীমান্ত দাস এবং দুখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ দাস আদালতে স্বীকারোক্তিমূলক সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে রংপুরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। এরই মধ্যে আসামিদের পক্ষে মামলা না লড়ার ঘোষণা দিয়েছে রংপুর আইনজীবী সমিতি।

মামলার তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য তথ্য ও আলামত যাচাইয়ের পাশাপাশি আসামিদের জবানবন্দির সঙ্গে পাওয়া তথ্য মিলিয়ে দেখছে পুলিশ।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে