বিএনপির সাবেক এমপির বাড়িঘর ভাঙচুর করে মালামাল লুট

সদ্য সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৬:০০
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের বাড়িতে আবারও চুরির ঘটনা ঘটেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে একই বসতঘরে দ্বিতীয়বার চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মকবুল শাহ মাজারসংলগ্ন ওই বাড়িতে চুরির ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নজরুল ইসলামের পরিবারের সদস্যরা বর্তমানে চট্টগ্রাম শহরে থাকেন। পটিয়ার বাড়িটির দেখাশোনার দায়িত্বে থাকা কেয়ারটেকার মো. লিটন অসুস্থ থাকায় তাঁর পরিবর্তে সাবেক এমপির ভাগ্নে আজাদ সেখানে অবস্থান করছিলেন। তবে মঙ্গলবার রাতে আজাদ বাড়িতে না থাকায় সেই সুযোগে চোরেরা ঘরে প্রবেশ করে।

পরিবারের সদস্য সাইফুল ইসলাম জানান, চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ও আলমারি তছনছ করে। পরে সেখান থেকে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, আইপিএসের ব্যাটারি, মূল্যবান পিতলের সামগ্রী, পোশাকসহ বিভিন্ন জিনিস নিয়ে যায়। বাড়িতে সংরক্ষিত পুরোনো কিছু স্মৃতিচিহ্নও খোয়া গেছে বলে জানান তিনি।

পরিবারের আরেক সদস্য বোরহান উদ্দীন বলেন, চোরেরা ঘরের তালা ভেঙে প্রবেশ করে মালামাল নিয়ে গেছে। এর আগে প্রায় ১৫ দিন আগেও একই ঘরে চুরির ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে একই বাড়িতে পরপর এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িতে চুরির বিষয়টি তিনি জানতে পেরেছেন। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানকে বিরোধীদল দমনের চক্রান্ত বলছে এনসিপি সদ্য. সরকারি দলের আচরণে সংসদে থাকার আগ্রহ হারাচ্ছি: বিরোধীদলীয় উপনেতা সদ্য. ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প সদ্য. জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানকে বিরোধীদল দমনের চক্রান্ত বলছে এনসিপি সদ্য. সরকারি দলের আচরণে সংসদে থাকার আগ্রহ হারাচ্ছি: বিরোধীদলীয় উপনেতা সদ্য. ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প সদ্য. জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি