চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার

সদ্য সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৫৬:১৮
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহরের উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকা নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সহকর্মীদের ভাষ্য, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকে একটি বৈঠকে অংশ নিয়েছিলেন ছায়েদুর রহমান। বৈঠকের সময় তাকে স্বাভাবিকই মনে হয়েছিল। তবে গত দুই থেকে তিন মাস ধরে কর্মস্থলে তিনি অনেকটাই চুপচাপ থাকতেন।

বাসায় ফিরে দরজা বন্ধ করে দেন তিনি। দীর্ঘ সময় সাড়া না পাওয়ায় স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। সংবাদ পেয়ে হালিশহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

ছায়েদুর রহমানের মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ ছায়েদুর রহমান তিন মেয়ের বাবা।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানকে বিরোধীদল দমনের চক্রান্ত বলছে এনসিপি সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ সদ্য. আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানকে বিরোধীদল দমনের চক্রান্ত বলছে এনসিপি সদ্য. রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল সদ্য. তেল-ডাল-লবণ-জ্বালানিসহ ১৩টি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন সদ্য. সংসদ ভবনে বৃষ্টির পানি ঢুকে বিপাকে ২০০ কোটি টাকার যন্ত্রপাতি সদ্য. জ্বালানি সংকট থেকে বেড় হতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী সদ্য. চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস সদ্য. তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ