সাহস-শক্তি থাকলে মাঠে আসেন, আওয়ামী লীগকে জিলানী

সদ্য সংবাদ ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০৫:১১
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করেছেন বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। তিনি বলেন, পাচার করা অর্থে বিদেশে আরাম-আয়েশে থেকে দেশের নেতাকর্মীদের উসকানি দেওয়া হচ্ছে।

এসএম জিলানী বলেন, ‘যদি সাহস ও রাজনৈতিক শক্তি থাকে, তাহলে মাঠে আসেন। আমরা আপনাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করব, অন্য কোনো পন্থায় নয়।’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌর মার্কেটে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের হওয়া শোভাযাত্রা সেখানে গিয়ে শেষ হয়।

সমাবেশে তিনি বলেন, টুঙ্গিপাড়ার মাটিতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো রাজনৈতিকভাবে বড় শোভাযাত্রা করে ইতিহাস সৃষ্টি করেছে। দেশ-বিদেশ থেকে যারা ফেসবুকের মাধ্যমে হুংকার দিচ্ছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে বিএনপির ওপর কোনো ধরনের উসকানি বা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই তার মোকাবিলা করা হবে।

নিজের জন্মস্থান টুঙ্গিপাড়ার প্রসঙ্গ তুলে এসএম জিলানী বলেন, ‘এই টুঙ্গিপাড়া আমারও জন্মস্থান। আর এই টুঙ্গিপাড়ায় যারা বিএনপির রাজনীতি করেন, প্রত্যেকেরই জন্মস্থান এই ভূমিতে।’ তিনি আরও বলেন, ‘অতএব, রাজনীতি করবেন ও কথা বলবেন শালীনতার সঙ্গে।’

গত ১৭ বছর পদ্মা নদী পেরিয়ে টুঙ্গিপাড়ায় আসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তাই আমাদের মধুমতি নদীর ভয় দেখিয়ে লাভ নেই।’ তাঁর ভাষ্য, এই সময় তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম করেছেন এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন।

সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহসভাপতি জিল্লাল শেখ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা আকবর হোসেন, বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির, কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কদর শেখসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। পাটগাতী বাসস্ট্যান্ড থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি গওহরডাঙ্গা চৌরঙ্গি ও পাটগাতী বাজার প্রদক্ষিণ করে পৌর মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানেই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জীবনের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দেশে মানুষের মাথাপিছু ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার টাকা সদ্য. ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে সংসদ ছাড়লেন বিরোধীদলের নেতারা সদ্য. পিএসসির চেয়ারম্যান পদে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আরও ক্ষমতাধর বাহিনীর আশঙ্কা টিআইবির সদ্য. খাইবার পাখতুনখোয়ায় পাক-বাহিনীর অভিযানে নিহত ২০ সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সদ্য. জীবনের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সদ্য. দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. দেশে মানুষের মাথাপিছু ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার টাকা সদ্য. ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে সংসদ ছাড়লেন বিরোধীদলের নেতারা সদ্য. পিএসসির চেয়ারম্যান পদে শপথ নিলেন অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আরও ক্ষমতাধর বাহিনীর আশঙ্কা টিআইবির সদ্য. খাইবার পাখতুনখোয়ায় পাক-বাহিনীর অভিযানে নিহত ২০ সদ্য. পেপারবিহীন সংসদ গড়তে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ সদ্য. ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম