প্রতিবাদ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল জামায়াত কর্মীর

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৭:০১
আব্দুর রউফ

​সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে দুলাল হোসেন রোকনি (৬০) নামের এক জামায়াত কর্মীর আকস্মিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের এসএস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত দুলাল হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গোনরগাঁতী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি পেশায় শহরের বানিয়াপট্টির একজন চাল ব্যবসায়ী ছিলেন।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮:১৫ মিনিটে শহরের দরগাহ রোডস্থ জেলা জামায়াত কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসএস রোডের মাহবুব শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছালে দুলাল হোসেন হঠাৎ হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতা-কর্মীরা তাকে শহরের আভিসেনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এদিকে দুলাল হোসেনের আকস্মিক এই মৃত্যুতে জেলা জামায়াতের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম এবং সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত?