সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

সদ্য সংবাদ ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৮:২৪
সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, রিয়াদ ও লোহিত সাগরের উপকূলীয় কয়েকটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হুথিদের দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রিয়াদের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি শনাক্ত করে ধ্বংস করেছে। তবে ওই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- এমন কোনো তথ্য নিশ্চিত করেনি সৌদি কর্তৃপক্ষ।

এর আগে শনিবার সৌদি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি জ্বালানি ট্যাংক থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এ ঘটনায় কিছু সময়ের জন্য বিমান চলাচলে বিঘ্ন ঘটে। তবে ওই ধোঁয়ার উৎস কী এবং এর সঙ্গে হুথিদের হামলার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হুথিদের হামলার ঘটনা বাড়তে থাকায় শনিবার প্রথমবারের মতো রিয়াদে বিমান হামলার সতর্কসংকেত বা সাইরেনও শোনা যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই থেকে সৌদি আরবে হুথিদের হামলার ঘটনা বেড়েছে।

এদিকে পরিস্থিতির কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সম্ভাব্য ফ্লাইট বাতিল এবং ভ্রমণে অন্যান্য ধরনের বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিভিন্ন স্থানে, এমনকি বেসামরিক বিমানবন্দরেও হামলা চালিয়েছে। সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার কথা জানিয়ে মার্কিন নাগরিকদের ওই অঞ্চল এবং অঞ্চলটির মধ্য দিয়ে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র জানিয়েছেন, বিশ, তাইফ, ফারাসান ও ইয়ানবু শহরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো ‘শত্রুতামূলক হামলার চেষ্টা’ প্রতিহত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

তবে হুথিদের দাবি করা হামলায় জ্বালানি স্থাপনাগুলোর কী ধরনের ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি