ফেলে দেওয়া প্লাস্টিক থেকে নতুন পণ্য, ক্যাম্পাসে সচেতনতা ও সৃজনশীল পুনর্ব্যবহার

চট্টগ্রামের পাঁচ যুব সংগঠনকে পেছনে ফেলে ‘প্লাস্টিক সার্কুলারিটি চ্যাম্পিয়ন’ এন২এস

চ
চট্টগ্রাম প্রতিনিধি ( আব্দুল হক)
১০ নভেম্বর, ২০২৬ ২২:৩৬:১৮

পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বাস্তবভিত্তিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘প্লাস্টিক সার্কুলারিটি চ্যাম্পিয়ন’ হয়েছে যুব সংগঠন ‘নোবডি টু সামবডি’ (এন২এস)। বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত প্লাস্টিক সার্কুলারিটি প্রতিযোগিতায় চট্টগ্রামের পাঁচটি যুব সংগঠনের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে সংগঠনটি। গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রামের বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী সংগঠনের হাতে ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়।

কোকা-কোলা ফাউন্ডেশন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ এবং স্থানীয় সহযোগী সংস্থা ইয়াপসার যৌথ উদ্যোগে পরিচালিত ‘প্লাস্টিক সার্কুলারিটি প্রজেক্ট’-এর আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্লাস্টিক দূষণ কমাতে শুধু বক্তব্য নয়, মানুষের অংশগ্রহণের মাধ্যমে বাস্তব পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে এন২এস গত ২১ থেকে ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ‘প্লাস্টিক সার্কুলারিটি ও পরিবেশ সচেতনতা উদ্যোগ’ বাস্তবায়ন করে। এ সময় ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে তিনটি সচেতনতামূলক সেশন এবং ১৫ জন শিক্ষকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উদ্যোগটির অন্যতম আকর্ষণ ছিল ক্যাম্পাস থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে আপসাইক্লিংয়ের মাধ্যমে নতুন পণ্য তৈরি। এতে প্রায় ৩০ জন শিক্ষার্থী সরাসরি অংশ নেন। তাঁরা ফেলে দেওয়া বোতল, জার ও কনটেইনার থেকে কলমদানি, ফুলদানি, টব ও গৃহসজ্জার উপকরণ তৈরি করেন। এ ছাড়া ক্যাম্পাসের দেয়ালে প্লাস্টিক দূষণবিরোধী চিত্র আঁকা হয়। ‘আমরা কেমন পৃথিবী চাই?’ শীর্ষক ক্যানভাসে ১ হাজার ২০০-এর বেশি মানুষ নিজেদের মতামত তুলে ধরেন।

চট্টগ্রামের পাশাপাশি রাঙামাটিতেও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম ও জেলেদের সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছে এন২এস। ভবিষ্যতে বিভিন্ন স্কুল ও কলেজে ‘শিক্ষার্থী সার্কুলারিটি দল’ গঠনের মাধ্যমে তরুণদের অংশগ্রহণে প্লাস্টিক দূষণ কমানোর এ উদ্যোগ দীর্ঘমেয়াদে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে সদ্য সংবাদের ফুলেল শুভেচ্ছা সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, জাবির ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে সদ্য সংবাদের ফুলেল শুভেচ্ছা সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি, জাবির ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা